বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল *** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং

রোববার অবরোধের ডাক বিএনপির

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩২ অপরাহ্ন, ২০শে ডিসেম্বর ২০২৩

#

অসহযোগ আন্দোলন ঘোষণার পরপর আগামী রোববার (২৪শে ডিসেম্বর) দেশজুড়ে সকাল-সন্ধ্যা সর্বাত্মক অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি। এছাড়া বৃহস্পতি, শুক্র ও শনিবার (২১-২৩শে ডিসেম্বর) টানা তিন দিন দলটি অসহযোগ আন্দোলন সফলের লক্ষ্যে লিফলেট বিতরণ কোরও ঘোষণা দিয়েছ দলটি।

বুধবার (২০ই ডিসেম্বর) বিকেলে বিএনপির পক্ষ থেকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

বিএনপির পাশাপাশি যুগপৎ আন্দোলনে থাকা অন্যান্য দলগুলোও একই কর্মসূচি পালন করবে। বিকেলে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম সংবাদ সম্মেলনে এসে অভিন্ন কর্মসূচি ঘোষণা করন। 

আরো পড়ুন: এবার অসহযোগ আন্দোলনের ডাক বিএনপির

এর আগে দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অসহযোগ আন্দোলনের ডাক দেন। আন্দোলনের কর্মসূচি হিসেবে বিএনপির পক্ষ থেকে দেশবাসীর উদ্দেশে বলা হয়-

১. আপনারা আগামী ৭ই জানুয়ারির ‘ডামি নির্বাচন’ বর্জন করুন। নির্বাচনের নামে ৭ই জানুয়ারি’র ‘বানর খেলা’র আসরে অংশ নেবেন না। আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না। এটি আপনার গণতান্ত্রিক অধিকার। 

২. নির্বাচন কমিশন ৭ই জানুয়ারি কাকে এমপি ঘোষণা করবে গনগণভবনে সেই তালিকা তৈরি হয়ে গেছে। সুতরাং, ৭ই জানুয়ারির ‘ডামি নির্বাচনে’ ভোটগ্রহণে নিযুক্ত কর্মকর্তা কর্মকর্তা কর্মচারীগণ দায়িত্ব পালনে বিরত থাকুন। 

৩. বর্তমান অবৈধ সরকারকে সকল প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল এবং অন্যান্য প্রদেয় স্থগিত রাখুন।

৪. ব্যাংকগুলো এই অবৈধ সরকারের লুটপাটের অন্যতম মাধ্যম। সুতরাং, ব্যাংকে টাকা জমা রাখা নিরাপদ কি না সেটি ভাবুন। 

৫. মিথ্যা ও গায়েবি মামলায় অভিযুক্ত লক্ষ লক্ষ রাজনৈতিক নেতাকর্মী আপনারা আজ থেকে আদালতে মামলায় হাজিরা দেওয়া থেকে বিরত থাকুন। আপনাদের প্রতি সুবিচার করার আদালতের স্বাধীনতা ফ্যাসিবাদী সরকার কেড়ে নিয়েছে।

এসকে/ 

বিএনপি অবরোধ অসহযোগ আন্দোলন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250