বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান

রাবি ভর্তি পরীক্ষার্থীদের জন্য বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪১ অপরাহ্ন, ২৪শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াত সুবিধার কথা বিবেচনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে বিশেষ ফ্লাইট চালাবে।

বুধবার (২৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৯, ৩০ ও ৩১ মে ওই রুটে তিনটি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে। ফ্লাইটগুলো ঢাকা থেকে বিকেল ৩টা ৩০ মিনিটে যাত্রা করে বিকেল ৪টা ২০ মিনিটে রাজশাহী পৌঁছাবে। রাজশাহী থেকে বিকেল ৪টা ৪৫ মিনিটে ছেড়ে বিকেল ৫টা ৩৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

ওই রুটে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩১৯৯ টাকা।

বিমানের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, সেলস সেন্টার, কল সেন্টার (০১৯৯০৯৯৭৯৯৭) ও অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এসব ফ্লাইটের টিকিট কেনা যাবে।

এছাড়া, বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com ও মোবাইল অ্যাপ থেকে টিকিট কেনার ক্ষেত্রে প্রমোকোড NEWYEAR23 ব্যবহার করে মূল ভাড়ার ওপর ৫ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে।

আরো পড়ুন: বৈদ্যুতিক কোরিয়ান এসি বাস কিনবে বিআরটিসি

বিশেষ ফ্লাইটের পাশাপাশি ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে সপ্তাহে ৪ দিন নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে বিমান। প্রতি শুক্র, শনি ও রোববার ঢাকা থেকে সকাল ১১টা ১৫ মিনিটে রাজশাহীর পথে এবং রাজশাহী থেকে দুপুর ১২টা ৩৫ মিনিটে ঢাকার পথে উড়াল দেয় বিমান।  

প্রতি বৃহস্পতিবার ঢাকা থেকে দুপুর ১টা ১৫ মিনিটে রাজশাহীর উদ্দেশে এবং রাজশাহী থেকে দুপুর ০২ টা ৩৫ মিনিটে ঢাকার পথে যাত্রা করে।

এম এইচ ডি/আইকেজে 

রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষার্থী অভিভাবক বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট টিকিট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250