বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

রাজধানীতে ফের ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৩

#

ফাইল ছবি

রাজধানীর মালিবাগ রেলগেট এলাকা থেকে পুলিশ অবরোধকারী অস্থায়ী শ্রমিকদের সরিয়ে দেওয়ার পর ফের ঢাকার সাথে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। 

রবিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “দীর্ঘ বিলম্বের পর ট্রেন চলাচল শুরু হয়েছে। সকাল ৯টা ১০ মিনিটের রংপুর এক্সপ্রেস প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা বিলম্বের পর দুপুর ২টা ৩০ মিনিটে প্লাটফর্ম ছেড়েছে।”

তিনি আরো বলেন, “অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখিত। আন্দোলনের কারণে কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। এখানে আমাদের কিছুই করার ছিলো না৷ সন্মানিত যাত্রীরা এখন ভোগান্তি থেকে রেহাই পেয়েছেন৷”

উল্লেখ্য রবিবার সকাল ১০টা থেকে রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা মালিবাগ রেলগেট এলাকায় রেললাইন অবরোধ করেন। এতে রাজধানীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। 

এম.এস.এইচ/  আই.কে.জে

রেলপথ অবরোধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250