সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত *** এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের *** ‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’ *** ‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’ *** চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির *** ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে *** ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র *** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত *** ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আরও সক্রিয় ভূমিকা নিতে পারে’ *** মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত

যে শার্ট পরলে এসির মতো কাজ করবে!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৩ অপরাহ্ন, ২০শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

গরমে আরাম পেতে কতো কিছু চিন্তা করে আমরা নানা রকমের পোশাক পরিধান করি। কিন্তু আপনি কি জানেন, একটি শার্টই হতে পারে গরম থেকে নিস্তার পাওয়ার উপায়?

হয়তো মনে মনে ভাবছেন, তা কি করে সম্ভব? ফ্যাশন ডিজাইনাররা কিন্তু এমনই মনে করছেন। তাদের মতে, ছেলেদের গরমে এমন শার্ট বেছে নেয়া উচিত যে শার্ট পরলেই মনে হবে সঙ্গে একটি এসি নিয়ে ঘুরছেন আপনি।

গরমে এমন আরামের অনুভূতি পেতে আপনাকে যা করতে হবে তা হলো শার্ট তৈরিতে একটি বিশেষ কাপড়কে প্রাধান্য দিতে হবে। ভাবছেন, বিশেষ সেই কাপড়টি কী হতে পারে? তাহলে জেনে নিন যদি শার্টটি তৈরি করতে লিনেন কাপড়কে বেছে নেন তবে গরমে প্রশান্তির অনুভূতি পেতে পারেন আপনি।

আরো পড়ুন : ঢাকার যেখানে ৫ টাকায় মেলে শার্ট, ১০ টাকায় প্যান্ট

বিশেষজ্ঞদের মতে, তীব্র গরমে একমাত্র লিনেনের তৈরি শার্টই আপনাকে এনে দিতে পারে প্রশান্তি। কারণ লিনেন কাপড় তৈরি হয় প্রাকৃতিক আঁশ থেকে। তিসি থেকে তৈরি এ কাপড় হাত দিয়ে স্পর্শ করলেই নরম ও পিচ্ছিল অনুভূত হবে। এসব কাপড়ের রং অনেক উজ্জ্বল হয় এবং বারবার ধোয়ার পরও রঙের উজ্জ্বলতা নষ্ট হয় না।

লিনেন কাপড়ে ঘাম শোষণ করার ক্ষমতা অনেক বেশি। এ কাপড়ের বুনন কম টাইট হওয়ায় কাপড়ের ভেতরে বাতাস চলাচলের সুযোগ থাকে। এসব কাপড় বেশ মোলায়েম ও পিচ্ছিল হওয়ার কারণে শরীরের সঙ্গে কাপড় লেগে থাকে না।

তাই লিনেন কাপড় দিয়ে শার্ট তৈরি করে নিতে পারেন। গরমে আরাম পেতে একরঙা কাপড়ের পাশাপাশি প্রিন্টেড কাপড়ের হাফ, ফুল কিংবা থ্রি কোয়াটার হাতার ফ্যাশনেবল শার্ট তৈরিতেও প্রাধান্য দিতে পারেন গরমের এ সময়।  

এস/ আই.কে.জে/

শার্ট এসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত

🕒 প্রকাশ: ০২:৫৫ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

১,০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০২:৪৮ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের

🕒 প্রকাশ: ০২:১৩ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’

🕒 প্রকাশ: ১২:০৩ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250