বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

মোবাইল ওয়ালেটেও আসবে রেমিট্যান্স

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৮ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবিঃ সংগৃহীত

এখন থেকে ব্যাংক ও মোবাইলে আর্থিক সেবাদানকারী (এমএফএস) প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের (পিএসপি) মাধ্যমে দেশে সরাসরি রেমিট্যান্স পাঠাতে পারবেন প্রবাসীরা।

সনদপ্রাপ্ত পিএসপির আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলো বিদেশ থেকে রপ্তানি আয় সংগ্রহ করতে পারবে। এক্ষেত্রে ব্যাংক ও এমএফএসের মাধ্যমে পাঠানো রেমিট্যান্সের সঙ্গে যে আড়াই শতাংশ প্রণোদনা ছিল, সেই সুবিধা এখানেও কার্যকর হবে। তবে, এসব প্রতিষ্ঠানের সরাসরি আউটলেট না থাকায় তারা অন্য কোন প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স স্বজনদের কাছে পৌঁছে দিবেন। আর এই সেবার জন্য কোনো বাড়তি চার্জ যুক্ত হবে না।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।

এতে বলা হয়েছে, এতদিন ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানগুলো রেমিট্যান্স আনতে পারত। নতুন নির্দেশনার পর থেকে তৃতীয় কোনো মাত্রা যোগ হলো।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগের পরিচালক মো. সারওয়ার হোসেন বলেন, ব্যাংক ও এমএফএসের পাশাপাশি রেমিট্যান্স সংগ্রহ করতে নতুন মাত্রা হিসাবে যোগ হলো পিএসপি। এতে রেমিট্যান্স সংগ্রহকারী প্রতিষ্ঠান বাড়ায় সেবার পরিধি বৃদ্ধি পেল।

এসকে/ 

রেমিট্যান্স বাংলাদেশ ব্যাংক মোবাইল প্রবাসী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250