বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী *** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ

মঞ্জুলিকা হয়ে আবারো ফিরছেন বিদ্যা বালান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৪ অপরাহ্ন, ৯ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

পর্দায় যে কোনো চরিত্রেই নিজেকে ফুটিয়ে তুলতে বেশ পারদর্শী তিনি। ২০০৭ সালে ‘ভুল ভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমায় মঞ্জুলিকা চরিত্রে দেখা গিয়েছিল বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালানকে। সে সময় এই চরিত্রটিতে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন এই নায়িকা। এবার ফের মঞ্জুলিকা হয়ে ফিরছেন বিদ্যা।

‘ভুল ভুলাইয়া’র প্রথম সিনেমায় বিদ্যাকে দেখা গেলেও, এর দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি ‘ভুল ভুলাইয়া টু’— তে তার স্থানে অভিনয় করেন টাবু। এবার তৃতীয় কিস্তিতে আবারও মঞ্জুলিকা হয়ে ফিরছেন বিদ্যা। তবে এই সিনেমাতেও বিদ্যাকে ঝরঝরে বাংলায় কথা বলতে শোনা যাবে বলে জানা গেছে।

‘ভুল ভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজির দুটি কিস্তিই মুক্তির পর তুমুল সাড়া পেয়েছিল দর্শকদের। রীতিমতো বক্স অফিসেও ঝড় তোলে সিনেমাগুলো। এবার আসছে এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা ‘ভুল ভুলাইয়া থ্রি’। আর এই সিনেমা দিয়েই দীর্ঘ ১৭ বছর পর পর্দায় ফিরছেন বিদ্যা।

আরো পড়ুন: এবারের জন্মদিন একটু অন্যভাবে পালন করলেন নুসরাত

জানা গেছে, চলতি বছরের মার্চ মাস থেকে শুরু হবে ‘ভুল ভুলাইয়া থ্রি’র শুটিং। সিনেমাটি নির্মাণ করবেন আনিস বাজমি। সিনেমার বেশ কিছু অংশের শুটিং হবে কলকাতায়।

ভারতীয় সূত্র অনুযায়ী, বিদ্যা বালান ছাড়াও এই সিনেমায় আরও দেখা যাবে কার্তিক আরিয়ানকে। ‘ভুল ভুলাইয়া টু’— তেও অভিনয় করেছিলেন। তবে এবার তাকে কোন ভূমিকায় দেখা যাবে সেটাই এখন দেখার পালা। চলতি বছরের দীপাবলির সময় মুক্তি পাবে বলে জানা গেছে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এসি/ আই. কে. জে/ 


বিদ্যা বালান মঞ্জুলিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250