শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশের নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় চীনা দূতাবাসের অভিনন্দ। *** ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা *** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক

কিভাবে বানাবেন মজাদার লাউ হালুয়া

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৩ অপরাহ্ন, ১১ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

সবজি হিসেবে লাউয়ের উপকারিতা উপেক্ষা করার কোনও উপায় নেই। লাউয়ে মধ্যে প্রচুর জল থাকার পাশাপাশি এতে ফাইবার, ভিটামিন ও গুরুত্বপূর্ণ খনিজ উপাদান থাকে। তবে আম বাঙালির বাড়িতে লাউ ডাল, লাউ চিংড়ির, লাউ ঘন্টর পাশাপাশি আরও একটি পদ হলো লাউয়ের হালুয়া। ভিন্ন স্বাদের এই রেসিপি রুটি বা পরোটার সঙ্গে খেতে ভালোই লাগে। খেতেও যেমন সুস্বাদু আর উপকরণও কম। আজই বানিয়ে ফেলুন অন্য স্বাদে লাউয়ের হালুয়া।

উপকরণ : একটা বড় আকৃতির লাউ, হাফ লিটার দুধ, কিশমিশ ও কাজুবাদাম, এক চিমটে জাফরান, এলাচ গুঁড়ো সামান্য, ঘি পরিমাণমতো, স্বাদ অনুযায়ী চিনি। 

আরো পড়ুন : যেভাবে তৈরি করবেন লেবানিজ খাবার ‘তাহিনা’

তৈরির পদ্ধতি : লাউয়ের খোসা ছাড়িয়ে একেবারে ছোটো ছোটো টুকরো করে ফেলুন। চেপে চেপে লাউয়ের অতিরিক্ত পানি বের করে দিন। হালকা গরম পানিতে কয়েক মিনিট কেশর ভিজিয়ে রেখে দিন। কড়াইতে পরিমাণমতো ঘি গরম করে কাজুবাদাম ও কিশমিশ ভেজে তুলে নিন। তারপর কড়াইতে আরও একটু ঘি দিয়ে লাউ দিয়ে দিন। নাড়াচাড়া করতে থাকুন। কম আঁচে বেশ কিছুক্ষণ ভাজার পর লাউ নরম হয়ে এলে এর মধ্যে দুধ দিয়ে দিন। কিছুক্ষণ ফোটান।  ২০ মিনিট পর লাউ দুধের সঙ্গে একেবারে মিশে গেলে চিনি দিয়ে দিন। জাফরান পানিও দিয়ে দেবেন। হালুয়া একেবারে ঘন হয়ে এলে কাজুবাদাম ও কিশমিশ মিশিয়ে দিন। এলাচ গুঁড়োও দিয়ে দেবেন। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিন। গরম-গরম পরিবেশন করুন মজাদার লাউয়ের হালুয়া।

এস/ আই. কে. জে/ 


রেসিপি লাউ হালুয়া মজাদার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250