বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী

ভোলায় ইলিশা-১ গ্যাস কূপ থেকে উৎপাদন পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:২৮ অপরাহ্ন, ২৩শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভোলা উপজেলা সদরের ইলিশা-১ গ্যাস কূপ থেকে গ্যাস উৎপাদন পরীক্ষা শুরু করা হয়েছে। সোমবার (২২ মে) রাত সাড়ে ৯টায় এ কার্যক্রম শুরু করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বাপেক্স্র)। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা এ কার্যক্রম চলবে। একইসাথে ভবিষ্যতে গ্যাস উৎপাদনের জন্য কূপের মধ্যে সকল যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। 

বাপেক্স’র ভূ-তাত্ত্বিক বিভাগের মহা ব্যবস্থাপক মো. আলমগীর হোসেন জানান, এর আগে আমরা ৩টি ডিএসটির’র মাধ্যমে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করেছিলাম ইলিশা-১ কূপে। এতে করে গ্যাসের স্তরের ব্যাপারে ধারণা পেয়েছি। এখন ডিএসটির যন্ত্র উঠিয়ে গ্যাস উৎপাদনের নতুন যন্ত্র স্থাপন করা হয়েছে কূপে। ফলে গ্যাস উৎপাদন হচ্ছে। এটি তারই একটি উৎপাদন পরীক্ষা। পরীক্ষা শেষ হলে কার্যক্রম বন্ধ করে রাখা হবে। কূপটি থেকে পাইপ লাইনে গ্যাস সংযোগ দেওয়ার জন্য প্রস্তুত রাখা হবে। 

তিনি জানান, বর্তমানে কূপের উপরে ১০ হাজার পিএসআই প্রেসার দেয়, সেই প্রেসার দিয়ে যাতে গ্যাসটা ধাক্কা না মারতে পারে, তাই ওয়েল হেড যন্ত্র কূপের উপর বসিয়ে আমাদের পরীক্ষা চলছে। ধীরে ধীরে গ্যাসের পানিসহ অন্যান্য উপাদান পরিষ্কার হয়ে পিওর গ্যাস আসবে। আমাদের গ্যাস প্রসেস করার জন্য ৬০ মিলিয়ন ঘনফুট’র প্রসেস প্লান্ট কেনার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। 

আরো পড়ুন:ঙ্গবন্ধু ছিলেন শান্তির অন্বেষণে নিবেদিত: প্রধানমন্ত্রী

এর আগে কূপটিতে গ্যাসের স্তর নিশ্চিত করতে ৩টি ডিএসটি (ড্রিল স্টেম টেস্ট) পরীক্ষা করে সফলতা আসে। যার প্রথম ডিএসটি করা হয় ২৮ এপ্রিল, দ্বিতীয় ডিএসটি ৭ মে ও ১৫ মে তৃতীয় ডিএসটি পরীক্ষা করা হয়। আশা করা হচ্ছে নতুন এ গ্যাস কূপ থেকে দৈনিক ২০ মিলিয়ন বা ২ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব এবং কূপটিতে ২’শ বিসিএফ গ্যাসের মজুদ রয়েছে।

এম/

 

ভোলা ইলিশা-১ গ্যাস কূপ উৎপাদন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250