বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতিকে ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র *** অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জাতিসংঘের *** গণভোটে ‘হ্যাঁ’ কেটে দিয়ে ‘না’ রাখলেন ন্যান্সি, ফেসবুকে তোলপাড় *** চড়া মূল্যে নামমাত্র শুল্ক ছাড়, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে বিতর্ক *** ‘অর্ধকোটি’ টাকাসহ ঠাকুরগাঁও জামায়াতের আমির আটক *** নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় ৩৯৪ বিদেশি পর্যবেক্ষক ও ১৯৭ সাংবাদিক *** গণভোটে ‘না’ ভোট দেবেন আসিফ মাহতাব *** ভারতকে জবাব দেওয়া বড় সাফল্য হিসেবে দেখছেন বিসিবি সভাপতি

ভোট দেওয়ার ন্যূনতম গণতান্ত্রিক অধিকারটুকুও নেই: বামজোট

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৩

#

ছবিঃ সংগৃহীত

বাম গণতান্ত্রিক জোটের সমাবেশে নেতারা বলেছেন, ‘আওয়ামী লীগ ২০১৪ ও ২০১৮ সালের মতো আরও একটি প্রহসনের নির্বাচন করে ক্ষমতায় আসতে চায়। এখন দেশে মানুষের ভোট দেওয়ার ন্যূনতম গণতান্ত্রিক অধিকারটুকুও আর অবশিষ্ট নেই।’

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রংপুর নগরীতে পদযাত্রা শেষে সমাবেশে এসব কথা বলেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। বুধবার (১১ অক্টোবর ) দুপুর ১২টায় জোটের রংপুর জেলা শাখার উদ্যোগে এ পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ আরও অভিযোগ করেন, ‘আওয়ামী লীগ সরকার কম গণতন্ত্র বেশি উন্নয়নের কথা বলেছিল। আজ আমরা উন্নয়নের নমুনা দেখছি, সরকারের  ছত্রচ্ছায়ায় হাজার হাজার নতুন কোটিপতি হয়েছে। অপরদিকে, লাখ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে। নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের মূল্য সিন্ডিকেটের কারসাজিতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। সিন্ডিকেট ভাঙা তো দূরের কথা, সরকার তাদের রক্ষা করছে। রাঘববোয়ালদের বিদেশে টাকা পাচারের ফলে ডলারের রিজার্ভ তলানিতে ঠেকেছে। দেশি কল-কারখানা বন্ধ করে দেশকে আমদানিনির্ভর করেছে এই সরকার। রিজার্ভ ফুরিয়ে গেলে আমদানি বন্ধ হবে, দেশের জনগণ পড়বে মহাবিপদে। গণতন্ত্র না থাকলে মানুষের অন্যান্য অধিকারও যে থাকে না, তা আজ তা প্রমাণিত। তাই জনগণের স্বার্থেই এই সরকারকে বিদায় করতে হবে। নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতে হবে।’

নেতৃবৃন্দ আরও বলেন, ‘ফিলিস্তিনের গাজা অবরুদ্ধ করে ইহুদিবাদী ইসরাইল খাদ্য, পানি ও ওষুধ সরবরাহ আটকে দিয়ে লাখ লাখ ফিলিস্তিনবাসীকে মেরে ফেলার আয়োজন করেছে। এ অন্যায়ের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার টুঁ শব্দ করছে না, করলে ভারত-আমেরিকা মন খারাপ করবে এই ভয়ে।’

বক্তারা বামজোটের পক্ষ থেকে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের তীব্র নিন্দা ও বিশ্ববাসীকে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান।

রংপুর প্রেসক্লাব থেকে পদযাত্রাটি শুরু হয়। এতে বাম গণতান্ত্রিক জোটের শরিক দলের নেতাকর্মীরা অংশ নেন। পদযাত্রাটি রংপুর নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার পর কাছারিবাজারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাম গণতান্ত্রিক জোট রংপুর জেলার সমন্বয়ক, বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা শাখার আহ্বায়ক কমরেড আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন– বাসদ রংপুর জেলার আহ্বায়ক কমরেড আব্দুল কুদ্দুস, সদস্য আতিয়ার রহমান, সিপিবি রংপুর জেলার সাধারণ সম্পাদক কমরেড কাফি সরকার, মহানগর সভাপতি সাজেদুল ইসলাম সাজু, বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার সদস্যসচিব আহসানুল আরেফিন তিতুসহ অন্য নেতৃবৃন্দ।

একে/

রংপুর বাম গণতান্ত্রিক জোট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতিকে ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’

🕒 প্রকাশ: ০৬:০৪ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা

🕒 প্রকাশ: ০৫:৩২ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র

🕒 প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জাতিসংঘের

🕒 প্রকাশ: ০৪:৫২ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

গণভোটে ‘হ্যাঁ’ কেটে দিয়ে ‘না’ রাখলেন ন্যান্সি, ফেসবুকে তোলপাড়

🕒 প্রকাশ: ০৪:৪২ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250