বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান *** ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি

বেশি দামে গরুর মাংস বিক্রি, ৪ ব্যবসায়ীকে জরিমানা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৮ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

নওগাঁয় বেশি দামে গরুর মাংস বিক্রির অপরাধে চার ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করেছে। এছাড়াও মূল্য তালিকা প্রদর্শন না করায় এক সবজি ব্যবসায়ীকে আরো ৫০০ টাকা জরিমানা করা হয়।

বুধবার (২৯শে নভেম্বর) দুপুরে নওগাঁ পৌর শহরের মাংসের বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নওগাঁ জেলা কার্যালয়ের তদারকি অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফরের সহকারী পরিচালক রুবেল আহমেদ নেতৃত্ব দেন।

রুবেল আহমেদ জানান, সারাদেশে ৫৫০ থেকে ৬০০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি হচ্ছে। কিন্তু এখানে ৬৫০ থেকে ৭০০ টাকা কেজিতে বিক্রি করতে দেখা যায়। তাই ভোক্তা সংরক্ষণ আইন অনুযায়ী বিসমিল্লাহ গোস্ত ঘরকে ১ হাজার টাকা, মিজানুর গোস্ত ঘরকে ১ হাজার টাকা, নিউজ মিট স্টোরকে ১ হাজার টাকা ও ভাই ভাই মিট স্টোরকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়াও মূল্য তালিকা প্রদর্শন না করায় কাঁচা বাজারের মতিউর সবজি ঘরকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

এসকে/ 

গরুর মাংস জরিমানা নওগাঁ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250