বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান *** ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি

বুড়িগঙ্গায় ডুবে যাওয়া ওয়াটার বাস উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৪০ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

বালুবোঝাই একটি বাল্কহেডের ধাক্কায় বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া ওয়াটার বাস উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে ওয়াটার বাসটিকে পোস্তগোলা ব্রিজের দিকে নিয়ে আসে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ‘রুস্তম’।

এর আগে সোমবার (১৭ জুলাই) সকাল ৬টা থেকে উদ্ধারকারী জাহাজ রুস্তমের সাহায্যে নতুন করে উদ্ধার অভিযান শুরু হয়। তবে আজকের অভিযানে জীবিত বা মৃত কেউ উদ্ধার হয়নি। এ অবস্থায় উদ্ধার অভিযান চলমান রেখেছেন ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড ও বিআইডব্লিউটিএ’র কর্মীরা।

এ বিষয়ে সদরঘাট নৌ-থানার এসআই হাসান মারুফ বলেন, উদ্ধারকারী জাহাজ রুস্তমের সাহায্যে ডুবে যাওয়া ওয়াটার বাস টেনে কূলে নেওয়া হয়েছে। তবে রোববার রাতের পর আর কাউকে উদ্ধার করা যায়নি। উদ্ধার কাজ এখনো চলমান।

এর আগে রোববার রাতে ওয়াটার বাসডুবির পর প্রায় ছয় ঘণ্টা উদ্ধার কার্যক্রম চলে। পরে রাত ২টা ৪০ মিনিটে উদ্ধার কার্যক্রম সাময়িক বন্ধ করা হয়। প্রায় ৬ ঘণ্টাব্যাপী চলা উদ্ধার কার্যক্রমে জীবিত ৬ জন ও মৃত ৩ জনকে উদ্ধার করা হয়।

আরো পড়ুন: বাড়ছে ভোটার উপস্থিতি

রোববার রাত সোয়া ৮টার দিকে রাজধানীর শ্যামবাজার থেকে কেরানীগঞ্জের তেলেরঘাটের বুড়িগঙ্গা নদীর অংশে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীসহ এই ওয়াটার বাসটি ডুবে যায়। এ সময় অনেকে সাঁতার কেটে তীরে পৌঁছাতে পারলেও অনেকেই নিখোঁজ হন। পরে উদ্ধারকারীরা ডুবে যাওয়া ওয়াটার বাসের তিন যাত্রীর মরদেহ উদ্ধার করে। এছাড়া জীবিত উদ্ধার হওয়া ৬ জনকে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এম/


ওয়াটার বাস বুড়িগঙ্গা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250