বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান

বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা কুয়েতি দিনার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিশ্বেজুড়ে ১৮০টি মুদ্রাকে বৈধ বলে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। তবে জনপ্রিয়তা ও ব্যবহারের ব্যাপকতার পার্থক্যের কারণে সব মুদ্রার মান বা শক্তি সমান হয় না। পণ্য, সেবা বা অন্যান্য মুদ্রা বিনিময়ের সময় ক্রয় ক্ষমতার ওপর নির্ভর করে একটি দেশের মুদ্রার মান বা শক্তি পরিবর্তিত হয়।

২০২৪ সালের শুরুতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অবস্থানে থাকা ১০টি মুদ্রার নাম সম্প্রতি প্রকাশ করেছে ফোর্বস ইন্ডিয়া। এতে প্রথম স্থানে জায়গা করে নিয়েছে কুয়েতি দিনার।

১. কুয়েতি দিনার

বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি বা শক্তিশালী মুদ্রা হলো কুয়েতি দিনার। ১৯৬০ সালে চালু হওয়া মুদ্রাটি বহু বছর ধরেই বিশ্বের সবচেয়ে মূল্যবান মুদ্রার স্বীকৃতি পেয়ে আসছে। তেলের বিশাল মজুত ও করমুক্ত ব্যবস্থার হাত ধরে কুয়েতের অর্থনৈতিক স্থিতিশীলতা দেশটির মুদ্রার উচ্চ চাহিদা ধরে রেখেছে। বর্তমানে এক কুয়েতি দিনার সমান ৩ দশমিক ২৫ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫৬ টাকা)।

২. বাহরাইনি দিনার

আরব উপসাগরের দ্বীপরাষ্ট্র বাহরাইনের মুদ্রা হচ্ছে দিনার। তেল রপ্তানির ওপর নির্ভরশীল দেশটির অর্থনীতি বেশ শক্তিশালী। রয়েছে বিশাল প্রবাসী সম্প্রদায়ও। এসব কারণে আকাশচুম্বি জনপ্রিয়তা নিয়ে বিশ্বের দ্বিতীয় শক্তিশালী মুদ্রার স্বীকৃতি পেয়েছে বাহরাইনি দিনার। বর্তমানে এক বাহরাইনি দিনার সমান ২ দশমিক ৬৫ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৯০ টাকা)।

আরও পড়ুন: পাকিস্তানে এক ডিম ৩৪ রুপি, মুরগির কেজি ৬১৫

৩. ওমানি রিয়াল

মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ আরেক দেশ ওমানের মুদ্রার নাম রিয়াল। এটি বিশ্বের তৃতীয় শক্তিশালী মুদ্রা। বর্তমানে এক ওমানি রিয়াল সমান ২ দশমিক ৬০ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮৫ টাকা)।

৪. জর্ডানিয়ান দিনার

জর্ডানের মুদ্রার নামও দিনার। স্থির বিনিময় হার এবং দেশটির বৈচিত্র্যময় অর্থনীতির জেরে জর্ডানিয়ান দিনারের দাম সবসময়ই চড়া। এটি বর্তমানে বিশ্বের চতুর্থ শক্তিশালী মুদ্রা। বর্তমানে এক জর্ডানিয়ান দিনার সমান ১ দশমিক ৪১ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫৪ টাকা)।

৫. ব্রিটিশ পাউন্ড

ব্রিটিশ পাউন্ড ব্রিটেনের পাশাপাপশি অন্যান্য দেশ এবং অঞ্চলগুলোতেও ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এর ফলে সেটি হয়ে উঠেছে বিশ্বের পঞ্চম শক্তিশালী মুদ্রা। বর্তমানে এক ব্রিটিশ পাউন্ড সমান ১ দশমিক ২৭ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৯ টাকা)।

৬. জিব্রাল্টার পাউন্ড

ব্রিটিশ নিয়ন্ত্রিত অঞ্চল জিব্রাল্টার। এর মুদ্রা জিব্রাল্টার পাউন্ডের দাম আর ব্রিটিশ পাউন্ডের দাম সমান। এটি বর্তমানে বিশ্বের ষষ্ঠ দামি মুদ্রা। বর্তমানে এক জিব্রাল্টার পাউন্ড সমান ১ দশমিক ২৭ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৯ টাকা)।

৭. কেম্যান দ্বীপপুঞ্জ ডলার

কেম্যান দ্বীপপুঞ্জের সরকারি মুদ্রা ডলার। যদিও এটি শক্তিশালী মুদ্রাগুলোর মধ্যে সাত নম্বর স্থানে রয়েছে, তবে এর মান বৈশ্বিকভাবে পঞ্চম সর্বোচ্চ। বর্তমানে এক কেম্যান দ্বীপপুঞ্জ ডলার সমান ১ দশমিক ২০ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩১ টাকা)।

৮. সুইস ফ্রাঁ

সুইজারল্যান্ডের পাশাপাশি লিচেনস্টাইনের মুদ্রা হিসেবে ব্যবহৃত হয় সুইস ফ্রাঁ। অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য পরিচিত সুইজারল্যান্ড বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে একটি। এর মুদ্রা হলো বিশ্বের অষ্টম শক্তিশালী মুদ্রা। বর্তমানে এক সুইস ফ্রাঁ সমান ১ দশমিক ১৭ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৮ টাকা)।

৯. ইউরো

ইউরোপীয় ইউনিয়নের ২০টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত ইউরোজোনের সরকারি মুদ্রা ইউরো। এটি দ্বিতীয় বৃহত্তম রিজার্ভ মুদ্রা এবং বিশ্বব্যাপী দ্বিতীয় সর্বোচ্চ ব্যবসা করা মুদ্রা। শক্তিশালী মুদ্রার তালিকায় নবম অবস্থানে রয়েছে ইউরো। বর্তমানে এক ইউরো সমান ১ দশমিক ০৯ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১৯ টাকা)।

১০. মার্কিন ডলার

যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম মার্কিন ডলার। এটি বিশ্বব্যাপী সবচেয়ে বেশি ব্যবসা করা মুদ্রা। প্রাথমিক রিজার্ভ মুদ্রা হিসেবেও ব্যবহৃত হয় মার্কিন ডলার। ব্যাপক জনপ্রিয়তা সত্ত্বেও এটি বিশ্বের শক্তিশালী মুদ্রাগুলোর মধ্যে ১০ নম্বর অবস্থানে রয়েছে। বর্তমানে বাংলাদেশি মুদ্রায় এক মার্কিন ডলারের দাম প্রায় ১০৯ টাকা।

এসকে/ 

কুয়েতি দিনার শক্তিশালী মুদ্রা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250