বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র

বিচ্ছেদ নয় বরং মালাইকাকে নিয়ে ডিনার ডেটে অর্জুন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

দুজনের প্রেম দীর্ঘ পাঁচ বছরের। সম্প্রতি গুঞ্জন চাউর হয়েছিল—সে সম্পর্ক নাকি ভাঙনের মুখে। তবে দুই তারকার সাম্প্রতিক ছবি দেখে নতুন প্রশ্ন তৈরি হয়েছে নেটিজেনদের মনে। সত্যই কী একসঙ্গে আছেন তারা?

হ্যাঁ, বিচ্ছেদের চলমান গুঞ্জন উড়িয়ে দিয়ে একসঙ্গে ঘুরছেন অর্জুন কাপুর ও মালাইকা আরোরা। গত রবিবার রাতে মালাইকাকে সঙ্গে নিয়ে ডিনার ডেটে যান অর্জুন। এর আগে ক্যামেরার ফ্রেমবন্দী হন তারকা এ জুটি। 

অপরদিকে গত কয়েক মাস ধরে বলিপাড়ায় অর্জুন-মালাইকার সম্পর্ক নিয়ে নানা চর্চা হয়েছে। মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের সম্পর্কে নাকি চিড় ধরেছে। নেটপাড়ার অনেকেই খেয়াল করেছেন অর্জুন কাপুরের পরিবারের অনেককেই নাকি আনফলো করে দিয়েছেন মালাইকা।

অনেকেই লক্ষ করেছেন অর্জুন কাপুরের বোন জাহ্নবী কাপুর, খুশি কাপুর, অংশুলা কাপুরের পাশাপাশি কাকা অনিল কাপুর এবং অর্জুনের বাবা বনি কাপুরকেও আনফলো করেছেন মালাইকা।

শুধু তাই নয়, মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর নাকি সামাজিক মাধ্যমে ইনফ্লুয়েন্সার কুশা কপিলার প্রেমে পড়েছেন অর্জুন—এমন খবরও বের হয়েছিল। এছাড়া অর্জুনের সঙ্গে মালাইকার প্রেম ভাঙার খবরে সামনে এসেছিল মালাইকার ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট।

এক সকালে অভিনেত্রী লিখেছিলেন, ‘পরিবর্তনই জীবনের নিয়ম। যাঁরা শুধুই অতীত ও বর্তমান নিয়ে বাঁচেন, তাঁরা হয়ত ভবিষ্যৎকে হারিয়ে ফেলেন’। মালাইকার এ পোস্টে অর্জুনের সঙ্গে তার বিচ্ছেদ জল্পনাকে আরও দৃঢ় হয়।

রবিবার রাতে মুম্বইয়ে টেনিস প্রিমিয়ার লিগের পঞ্চম সিজনের জন্য খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালাইকা-অর্জুন। নিলামের অনুষ্ঠানে টেনিস প্রিমিয়ার লিগেরই একটি দলের জার্সি পরেছিলেন মালাইকা।

অনুষ্ঠান থেকে বের হওয়ার সময় যদিও জার্সি বদলে নিজের একটি টি-শার্ট পরে নেন তিনি। অন্যদিকে, অনুষ্ঠানে জার্সি ও সেখান থেকে বেরোনোর পথে নিজের একটি সোয়েটশার্ট পরেছিলেন অর্জুন।

আরো পড়ুন: ২০০১ সালে ঘোষিত ‘জি লে জারা’ নিয়ে কি ভাবছেন প্রিয়াঙ্কা

১৯৯৮ সালে সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মালাইকা। ২০১৬ সালে সেই সম্পর্কে চিড় ধরে। ১৮ বছরের দাম্পত্যে ইতি টেনে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন তারা। ২০১৯ সালের শেষের দিকে নিজেদের সম্পর্কে সিলমোহর দেন মালাইকা ও অর্জুন।

অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল, মালাইকাকে নাকি পছন্দই করতো না কাপুর পরিবার। ডিভোর্স ও ছেলের চেয়ে বয়সে ১১ বছরের বড় বউমা ঘরে আনতে রাজি ছিলেন না বনি কাপুর। তবুও বাড়ির ছেলের মুখ চেয়েই তারা কিছুটা নমনীয় হয়েছিলেন।

তবে গুঞ্জন ছিল অর্জুন নাকি কুশা কপিলার সঙ্গে প্রেম করছেন। যে কুশার সঙ্গে সম্প্রতি তার স্বামী জোরাওয়ার সিং আহলুওয়ালিয়ার বিচ্ছেদ হয়েছে। যদিও এই গুঞ্জন অস্বীকার করেছেন কুশা কপিলা নিজেই। তবে এবার অর্জুন-মাইলাইকার ডিনার ডেটের ছবি সব সমীকরণ পাল্টে দিলো—তবে রহস্যের জট খোলেনি।

এসি/ আই.কে.জে/





মালাইকা অর্জুন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250