বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান *** ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি *** ঢাকা–১৪ ও ১৫ আসন: ভোট দিতে না পারার অভিযোগ কয়েকজন ভোটারের

বিএসসিএসএস-এর উদ্যোগে ছিটমহল বিনিময়ের ৮ম বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৩৫ অপরাহ্ন, ১লা আগস্ট ২০২৩

#

বাংলাদেশ সোসাইটি ফর কালচারাল অ্যান্ড সোশ্যাল স্টাডিজ (বিএসসিএসএস) ও উদ্দীপনের যৌথ উদ্যোগে পঞ্চগড়, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী এই চার জেলার ৮টি উপজেলায় ছিটমহল বিনিময়ের ৮ম বার্ষিকি উদযাপন করা হয়েছে। সোমবার (৩১ জুলাই) দিবাগত রাত ১২:০১ মিনিটে সীমান্তবর্তী চার জেলার ৮ উপজেলার ৫৮টি স্থানে মোমবাতি প্রজলনের মধ্য দিয়ে অষ্টম বার্ষিকি পালন করা হয়।

জেনে রাখা ভালো, ২০১৫ সালের ১ আগস্ট রাত ১২:০১ মিনিটে দুই দেশ ঐতিহাসিক মুজিব-ইন্দিরা চুক্তির আওতায় একে অন্যের অভ্যন্তরে থাকা নিজেদের ছিটমহলগুলো পরস্পরের সাথে বিনিময় করে এবং ছিটমহল বাসিন্দাদের স্থানান্তর ৩০ নভেম্বর ২০১৫ সম্পন্ন হয়। আর এই ঐতিহাসিক চুক্তি সম্পন্ন হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলিষ্ঠ নেতৃত্বে। যার মধ্য দিয়ে অমানবিক যন্ত্রণার হাত থেকে রক্ষা পায় হাজার হাজার ছিটমহলবাসী।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব মিহির কান্তি মজুমদার, এডভোকেট এস.এম. আব্রাহাম লিংকন, জগন্নাথ হলের সাবেক ভিপি অনুপম রায়, উদ্দীপনের সিইও বিদ্যুত কুমার বসুসহ অনেকে।

আই. কে. জে/

ছিটমহল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250