বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

বাস্তবায়নের পথে ভারত-ভুটান রেলসংযোগ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৮ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের রেল কাঠামোকে সম্প্রসারণ ও আধুনিকীকরণের লক্ষ্য নিয়ে ১২০ কোটি রুপির বরাদ্দ করেছে ভারত সরকার। এটি ভুটান-ভারতের মধ্যে প্রথম রেলসংযোগ হতে চলেছে। 

৫৭.৫ কিলোমিটারের এ রেলসংযোগ ভারতের আসামের কোকরাঝারকে ভুটানের সারপাংয়ের গেলফুর সাথে সংযুক্ত করবে। ভারত সরকারের সম্পূর্ণ অর্থায়নে ১০০ কোটি রুপি ব্যয়ে এটি নির্মিত হবে বলে ধারণা করা হচ্ছে। আশা করা হচ্ছে এ প্রকল্পটি ২০২৬ সালের মধ্যে শেষ হবে।

মাত্র এক মাস আগে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই রেলসংযোগ নিয়ে ভারত-ভুটানের মধ্যে চলমান আলোচনার ইঙ্গিত দিয়েছিলেন। বাণিজ্য ও পর্যটন উভয় ক্ষেত্রেই এ রেলসংযোগ আসাম ও ভুটানের জন্য সুনাম বয়ে আনবে।

এ রেলপথ দুইদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধির জন্য পণ্য রপ্তানি সহজতর করবে এবং দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করবে।

২০০৮ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং তার ভুটান সফরের সময় নেহেরু সুবর্ণ জয়ন্তী রেল সংযোগের ঘোষণা দিয়েছিলেন। এ উদ্যোগ ১৯৫৮ সালে পণ্ডিত জওহরলাল নেহেরুর ভুটান সফরের ৫০ তম বার্ষিকীকে স্মরণে রাখতে গ্রহণ করা হয়।

পরবর্তীকালে, ২০১৮ সালে ভুটানের প্রধানমন্ত্রীর প্রথম ভারত সফরের সময় ভারত-ভুটান রেলওয়ের এ পরিকল্পনা গতি লাভ করে। প্রাথমিকভাবে, ভুটানের ফুয়েনশোলিংয়ের তোরিবাড়িকে ভারতের পশ্চিমবঙ্গের হাশিমারার সাথে সংযুক্ত করার জন্য একটি ১৮ কিলোমিটারের রেলপথের প্রস্তাব করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে এ প্রকল্প বিলম্বের সম্মুখীন হয়।

২০০৫ সালে দুইদেশের সীমান্তবর্তী শহরগুলোকে একত্রিত করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছিল ভারত ও ভুটান। যদি এ রেলসংযোগটি বাস্তবায়ন হয়, তবে সূচনা হবে এক নতুন যুগের।

এসকে/ এএম/ 

ভারত পররাষ্ট্রমন্ত্রী রেলপথ ভুটান রেলসংযোগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250