শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট

বাবা শাকিবের ‘ও প্রিয়তমা’ গানের টিকটক করলেন ছেলে জয়

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫০ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৩

#

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান অভিনিত ‘প্রিয়তমা’ মুক্তি পেয়েছে এবারের ঈদে। সেই সিনেমার বিভিন্ন গান ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। এবার বাবার সিনেমার একটি গানে ঠোঁট মিলিয়েছে শাকিব সন্তান আব্রাম খান জয়। টিকটকে ভাইরাল হওয়া সেই ভিডিও বিষয়ে মা অপু বিশ্বাসও বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।নেটিজেনরাও জয়ের এই কাজে বেশ মজা পেয়েছেন।

জানা গেছে, এবারের ঈদে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ সিনেমা ও ‘প্রিয়তমা’ গানের মাধ্যমে বালাম দীর্ঘদিন পর নিজেকে প্রকাশ করেন। বালামের সঙ্গে গানে কণ্ঠ দিয়েছেন কোনাল। তাদের গাওয়া ‘যতকথা রাখা ছিলো এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা’ শীর্ষক এই গানটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। 

টিকটকে বাবা শাকিব খানের আলোচিত এই গানে ঠোঁট মিলিয়ে আলোচনার জন্ম দিয়েছে জয়। নেটিজেনরা মন্তব্যের মাধ্যমে জানিয়েছেন, জয়কে তারা আগামীর নায়ক হিসেবে দেখতে চান।

আরো পড়ুন:এবার ওয়েব সিরিজে আসছেন মেহজাবীন

এদিকে গত বুধবার হঠাৎ করেই ছেলে আব্রাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। গত বুধবার রাতে একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দেন তিনি। যুক্তরাষ্ট্রে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অপু নিজেই। তবে হঠাৎ কেন যুক্তরাষ্ট্রে গেলেন সেটি জানাননি এই নায়িকা। তবে সেখানে আগে থেকেই রয়েছেন শাকিব খান।

এম/


টিকটক বাবা শাকিব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250