সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘গণতান্ত্রিক পরিবেশ ফেরায় আওয়ামী লীগের কার্যালয় উন্মুক্ত হতে পারে’ *** জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই: জ্বালানিমন্ত্রী *** ‘আমরা আমাদের কাজ দিয়ে ইনশাল্লাহ বেহেশতে যাব’ *** চেলসি দলে জাইমা রহমানের সুযোগ, বক্তব্যের ব্যাখ্যা দিলেন আমিনুল হক *** ট্রাম্পের হামলা বন্ধের ঘোষণার পরই কমছে তেলের দাম, চাঙা শেয়ারবাজার *** ইরানের সঙ্গে ‘খুব ভালো’ আলোচনা হয়েছে: ট্রাম্প *** ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত করলেন ট্রাম্প *** চাহিদার চেয়ে সরবরাহ কম, পেট্রল পাম্পে গাড়ির চাপ *** তাসকিন-নাইমার পথচলা শুরু যেভাবে *** ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ

বলিউডে দীর্ঘদিন টিকে থাকার রহস্য ফাঁস করলেন কারিনা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩০ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি

শোবিজে একটি কথা প্রচলতি রয়েছে, ‘নায়িকাদের গ্লামার ক্ষণস্থায়ী’। কিন্তু এ কথা তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন বলিউড নায়িকা কারিনা কাপুর খান। একদিকে  অভিনয় অন্যদিকে তার ঘর-সংসার ব্যক্তিগত জীবন, সব নিয়েই কারিনা খবরের শিরোনামে থাকেন।

বলিউড নায়িকাদের তালিকায় দীর্ঘদিন ধরে শীর্ষস্থান ধরে রেখেছেন কারিনা কাপুর। শীর্ষ সুপারহিট নায়িকাদের মধ্যে অনেক বছর ধরেই রয়েছে করিনার নাম। প্রায় ২০ বছর তিনি দাপটের সঙ্গে কাজ করছেন বলিউডে।

তিনি বেশ স্পষ্টভাষী, ফলে কোনো সাক্ষাৎকারের পরই কারিনার বক্তব্যগুলো দারুণ আলোচিত হয়। এবারও তার ব্যতিক্রম হলো না।

প্রথমে কফি উইথ করণে তার নানা বক্তব্য এবং পরে দ্যা ডার্টি ম্যাগাজিনে তার সাক্ষাৎকার থেকে উঠে এসেছে বিভিন্ন অজানা তথ্য। সাইফ আলি খানের সঙ্গে তার বিয়ে থেকে নিজের চেহারা এবং আচরণ সম্পর্কেও কথা বলেছেন। এর পাশাপাশি কীভাবে তিনি এত বছর ধরে হিন্দি চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে দর্পের সঙ্গে টিকে রয়েছেন তাও জানা গেল কারিনার কাছ থেকেই।

‘দ্যা ডার্টি’ ম্যাগাজিনের সঙ্গে আলাপচারিতায় কারিনা বলেছিলেন যে অন্যান্য অভিনেত্রীদের মতো তিনিও প্রচুর পরিশ্রমী। তিনি বিশ্বাস করেন যে প্রতিটি মানুষকে তার নিজস্ব ব্যক্তিত্ব খুঁজে বের করতে হবে।

কারিনা বলেন, ‘এখন খবরে থাকার জন্য, অভিনেতাদের কিছু না কিছু বিতর্কিত কথা বলতেই হয়। তিনি তা কখনোই পারবেন না। আমি শুধু মুখ বন্ধ রাখি। বিশেষ কিছু বলতে চাই না। না হলে এতদিন টিকতে পারতাম না। এত প্রতিযোগিতা, এই চাপ, এই সৌন্দর্য ধরে রাখার চেষ্টা এত কিছুর পর বেশি কথা বললে আমি কোথায় হারিয়ে যেতাম। এখন প্রচুর অভিনেতা আসছেন, তাদের সবার সঙ্গে লড়াই রয়েছে। তবে আমার যতটা কাজ করার আমি করেছি৷’

আরো পড়ুন: যে কাজ করে প্রশংসায় ভাসছেন রানি মুখার্জি

কারিনা আরও জোর দিয়েছিলেন যে বিষয়তে সেটা হলো নিজেকে নিজের মতো করে খুঁজে নিতে হবে, নিজের ব্যক্তিত্বকে খুঁজে বের করতে হবে। নিজেকে এমনভাবে অন্যদের থেকে আলাদা রাখতে হবে যে সবসময় আপনার দর থাকবে। তা না হলেই আপনার বাজার শেষ বলে মনে করেন কারিনা।

এসি/ আই.কে.জে/

বলিউড কারিনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250