সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘গণতান্ত্রিক পরিবেশ ফেরায় আওয়ামী লীগের কার্যালয় উন্মুক্ত হতে পারে’ *** জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই: জ্বালানিমন্ত্রী *** ‘আমরা আমাদের কাজ দিয়ে ইনশাল্লাহ বেহেশতে যাব’ *** চেলসি দলে জাইমা রহমানের সুযোগ, বক্তব্যের ব্যাখ্যা দিলেন আমিনুল হক *** ট্রাম্পের হামলা বন্ধের ঘোষণার পরই কমছে তেলের দাম, চাঙা শেয়ারবাজার *** ইরানের সঙ্গে ‘খুব ভালো’ আলোচনা হয়েছে: ট্রাম্প *** ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত করলেন ট্রাম্প *** চাহিদার চেয়ে সরবরাহ কম, পেট্রল পাম্পে গাড়ির চাপ *** তাসকিন-নাইমার পথচলা শুরু যেভাবে *** ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ

ফের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়লো ইসরায়েলিরা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৪ অপরাহ্ন, ১৪ই নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

আল-আকাস মসজিদ প্রাঙ্গণে ফের ঢুকে পড়ার অভিযোগ উঠেছে কয়েক ডজন ইসরায়েলি বসতী স্থাপনকারীদের বিরুদ্ধে। ইসরায়েলি পুলিশি পাহারায় এ ঘটনা ঘটেছে। ফিলিস্তিনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বহু বসতি স্থাপনকারী পৃথক দলে আল-আকসা মসজিদে প্রবেশ করে এবং উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়েছে।

এদিকে গাজার জাবালিয়া ক্যাম্পে ইসরায়েলের হামলায় ফিলিস্তিনি ভলিবল তারকা হাসান জুয়েতার ও ইব্রাহিম কাসিয়া নিহত হয়েছেন। তারা দুইজনেই জাতীয় দলের খোলোয়াড় ছিলেন।

আরো পড়ুন: গাজার পার্লামেন্ট দখলের দাবি ইসরায়েলের

তাছাড়া ইসরায়েলের অব্যাহত বোমা হামলায় গাজার হাসপাতালগুলো আকার্যকর হয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গাজায় অবস্থিত ৩৬ হাসপাতালের মধ্যে ২২টিতেই সেবা দেওয়া বন্ধ রয়েছে। জ্বালানির অভাব, ক্ষয়ক্ষতি, হামলা ও অনিরাপত্তায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বিশ্ব সাস্থ্য সংস্থা জানায়, গাজায় বর্তমানে মাত্র ১৪টি হাসপাতাল চালু রয়েছে। কিন্তু এসব হাসপাতালে জীবনরক্ষাকারী সরঞ্জামের যথেষ্ট অভাব রয়েছে।

সূত্র: ওয়াফা নিউজ এজেন্সি

এসকে/


বিশ্ব স্বাস্থ্য সংস্থা হামাস ইসরায়েলি আল-আকসা মসজিদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250