বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

প্রিন্সের সামনে অজ্ঞান হয়ে গেলেন তিন সেনা (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৬ অপরাহ্ন, ১১ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বার্ষিক ‘ট্রুপিং দ্য কালার’ প্যারেডের চূড়ান্ত মহড়া চলার সময় মাথা ঘুরে পড়ে গেছেন তিন সেনা। এই মহড়ায় উপস্থিত ছিলেন প্রিন্স উইলিয়াম। অতিরিক্ত গরমের কারণে প্রিন্সের সামনেই তারা অজ্ঞান হয়ে যান।

যুক্তরাজ্যের লন্ডনে গতকাল শনিবার (১০ জুন) তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। আর এ গরমের মধ্যেই পশমের তৈরি টিউনিক পোশাক এবং ভালুকের চামড়ার লম্বা টুপি পরে মহড়ায় অংশ নেন কিংস গার্ডের এ সেনারা। গরম সহ্য করতে না পেরে জ্ঞান হারান তিন সেনা।

এদিকে এমন অপ্রীতিকর ঘটনা ঘটার পর দুটি টুইট করেন প্রিন্স উইলিয়াম। প্রথমটিতে তিনি লেখেন, ‘আজ রাজার জন্মদিনের প্যারেড পর্যবেক্ষণ করলাম। এ ধরনের একটি অনুষ্ঠানে যে কঠোর পরিশ্রম এবং প্রস্তুতি নেওয়া হয় তার সব কৃতিত্ব অংশগ্রহণকারী সবার, বিশেষ করে আজকের মতো এমন পরিস্থিতিতে।

বার্তাসংস্থা রয়টার্সের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় একজন ট্রম্বোনিস্ট অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর আবারও ওঠে দাঁড়িয়ে যন্ত্রটি বাজানোর চেষ্টা করেন। কিন্তু কিছুক্ষণ পরই তাকে সহায়তা করতে ছুটে আসেন মেডিকেল দলের সদস্যরা।

আরো পড়ুন: লাস ভেগাসে রাতের আকাশে ৮ ফুট লম্বা এলিয়েন!

যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা দক্ষিণ ইংল্যান্ডে দাবদাহের সতর্কতা জারি করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

এদিকে রাজার জন্মদিন উদযাপন উপলক্ষ্যে প্রতি বছর যুক্তরাজ্যে জুন মাসে ট্রুপিং দ্য কালার প্যারেড হয়ে থাকে। রাজা তৃতীয় চার্লস আগামী ১৭ জুন এই প্যারেড উপভোগ করবেন।

সূত্র: রয়টার্স

এম এইচ ডি/


ভিন্ন স্বাদের খবর বিশ্ব সংবাদ যুক্তরাজ্য রাজা তৃতীয় চার্লস লন্ডন প্যারেড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250