রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** করোনার পর দেশে অ্যালার্জির ওষুধ বিক্রি বেড়েছে *** ‘একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে’ *** সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’: টিআইবি *** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা *** ‘ঘুষখোর পণ্ডিত’ নামে আপত্তি, বিজেপির রোষে বলিউডের জনপ্রিয় অভিনেতা *** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির

প্রায় ১০ কোটি টাকার মালিক, বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক তিনি

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০১:৩৬ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভিক্ষা করে মাসে তার আয় ৬০ থেকে ৭৫ হাজার রুপি। ভারতের মুম্বাইয়ের মতো জায়গায় রয়েছে কোটি টাকার একটি ফ্ল্যাট। তিনি বিশ্বের সব থেকে ধনী ভিক্ষুক। যার মোট সম্পদের পরিমাণ সাড়ে ৭ কোটি রুপি যা বাংলাদেশি টাকা ৯ কোটি ৭৫ লাখ টাকা। কোটিপতি এই ভিক্ষুকের নাম ভরত জৈন। মহারাষ্ট্রের মুম্বাইয়ের রাস্তায় ভিক্ষা করেন তিনি।

আর্থিক অনটনের কারণে লেখাপড়া হয়নি ভরতের। তার পরিবারে স্ত্রী, দুই ছেলে, ভাই ও বাবা রয়েছে। শুধুমাত্র ভিক্ষা করেই রাজার হালে থাকেন তিনি। মুম্বাইতে ১ কোটি ২০ লাখ রুপির একটি ফ্ল্যাট রয়েছে। এখানেই শেষ নয়, থানেতে দুটি দোকান কিনেছেন তিনি। যেখান থেকে তিনি প্রতি মাসে ৩০ হাজার রুপি ভাড়া পান। পরিবারের অন্যান্য সদস্যরা একটি স্টেশনারি দোকান চালায়। যা পরিবারের আরও একটি আয়ের উৎস।

আরো পড়ুন: নারীর সঙ্গে নারীর বিয়েই যেখানকার রীতি

শুক্রবার প্রকাশিত হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন মতে, ভরত জৈনকে বিশ্বের সবচেয়ে ধনী ভিখারি হিসাবে চিহ্নিত করা হয়েছে। এত সম্পদ থাকা সত্ত্বেও এখনও মুম্বাইয়ের রাস্তায় ভিক্ষা করেন ভরত। দিনে ১০ থেকে ১২ ঘণ্টার মধ্যে ২ থেকে আড়াই হাজার রুপি পর্যন্ত রোজগার করেন তিনি। ভরত ও তার পরিবার একটি ওয়ানবিএইচকে ডুপ্লেক্স বাড়িতে থাকে। তার সন্তানরা খ্যাতনামা স্কুলে পড়াশোনা করে। প্রতিবেশীরা তাকে ভিক্ষা ছেড়ে অন্য কাজ করার পরামর্শ দিয়েছে। তবে ভিক্ষা ছাড়তে রাজি নন ভরত। এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, এই পথই তাকে কোটিপতি বানিয়েছে, তাই অন্য কাজের ঝুঁকি নিয়ে আর ‘পথে বসতে’ রাজি নন তিনি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এম এইচ ডি/

কোটিপতি বিশ্ব মুম্বাই সবচেয়ে ধনী ভিক্ষুক ভারত কোটি টাকার ফ্ল্যাট মহারাষ্ট্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250