বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান *** ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি

বলিউড

পাপারাজ্জির জুতা নিজে এগিয়ে দিলেন আলিয়া!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৫ অপরাহ্ন, ১৪ই জুলাই ২০২৩

#

আলিয়া ভাট - ছবি: সংগৃহীত

বলিউড তারকাদের দেখলেই তাদের কাছে ভিড় জমান পাপারাজ্জিরা। অনেক সময় দেখা তাড়াহুড়া লেগে যায়। অনেক বলিউড তারকাদের পাপারাজ্জিদের সঙ্গে ঝামেলায় জড়াতেও দেখা যায়। এ ক্ষেত্রে আলিয়া ভাট কিছুটা আলাদা। তিনি পাপারাজ্জিদের সঙ্গে কখনই খারাপ ব্যবহার করেন না। তবে এবার আলিয়া যা করলেন, তা মুগ্ধ হওয়ার মতোই।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায়, আলিয়ার ছবি তোলার সময় এক পাপারাজ্জির জুতা খুলে যায়। সেই জুতা নিজ হাতে নিয়ে ফিরিয়ে দিলেন আলিয়া।


ছবি: সংগৃহীত

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মা সোনি রাজদান, বোন শাহীন ভাটের সঙ্গে রাতের খাবার খেতে বেরিয়েছিলেন আলিয়া ভাট। সেখানেই ঘটে ঘটনা। ডিনার শেষে গাড়িতে ওঠার সময় তাদের ছবি তুলতে ভিড় করেন পাপারাজ্জিরা। ছবি তোলার তাড়াহুড়ায় স্যান্ডেল রেখেই পেছনে সরেন সেই পাপারাজ্জি। খুলে যাওয়া স্যান্ডেল চোখ এড়াইনি আলিয়ার। তারপর সেই স্যান্ডেল নিজে হাতে তুলে সেই সাংবাদিকের হাতে তুলে দিলেন আলিয়া। সেই ঘটনার একটি ভিডিও প্রকাশ পেয়েছে নেট-দুনিয়ায়।

আরো পড়ুন:শুদ্ধ হিন্দি না জেনেও যেভাবে বলিউড কাঁপালেন সুনীল শেঠি

আলিয়ার এমন কাণ্ড দেখে তো হতবাক নেটিজেনরা। এই ভিডিওতে দেখা গেছে, আলিয়ার সঙ্গে ছিলেন মা সোনি রাজদান এবং দিদি শাহিন ভাট।

প্রসঙ্গত, প্রেক্ষাগৃহে আসছে আলিয়ার নতুন সিনেমা ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’। করণ জোহর পরিচালিত রোমান্টিক ছবিটিতে আলিয়ার বিপরীতে দেখা যাবে রণবীর সিংকে।

এম/


আলিয়া ভাট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250