সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘গণতান্ত্রিক পরিবেশ ফেরায় আওয়ামী লীগের কার্যালয় উন্মুক্ত হতে পারে’ *** জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই: জ্বালানিমন্ত্রী *** ‘আমরা আমাদের কাজ দিয়ে ইনশাল্লাহ বেহেশতে যাব’ *** চেলসি দলে জাইমা রহমানের সুযোগ, বক্তব্যের ব্যাখ্যা দিলেন আমিনুল হক *** ট্রাম্পের হামলা বন্ধের ঘোষণার পরই কমছে তেলের দাম, চাঙা শেয়ারবাজার *** ইরানের সঙ্গে ‘খুব ভালো’ আলোচনা হয়েছে: ট্রাম্প *** ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত করলেন ট্রাম্প *** চাহিদার চেয়ে সরবরাহ কম, পেট্রল পাম্পে গাড়ির চাপ *** তাসকিন-নাইমার পথচলা শুরু যেভাবে *** ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ

পাকিস্তান ভিক্ষা করছে আর ভারত চাঁদে যাচ্ছে : নওয়াজ শরীফ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৪ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন, ‘আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী একের পর এক দেশে গিয়ে অর্থ ভিক্ষা করছেন। আর ভারত চাঁদে পৌঁছে গেছে, জি-২০ শীর্ষ বৈঠক করছে। ভারত যা পেরেছে, তা পাকিস্তান কেন অর্জন করতে পারেনি? এর জন্য দায়ী কে?’

লন্ডন থেকে ভিডিও লিংকের মাধ্যমে লাহোরে দলের কর্মীদের উদ্দেশেছে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ আগামী ২১ অক্টোবর দেশে ফিরছেন। তার আগে এই বোমা ফাটিয়েছেন তিনি। খবর ডয়েচে ভেলের 

শরীফের দাবি, ‘অটল বিহারী বাজপেয়ী যখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তখন ভারতের ভাণ্ডারে বিদেশি মুদ্রা ছিল একশ কোটি ডলার। আজ ভারতের কাছে ৬০ হাজার কোটি ডলারের বিদেশি মুদ্রার সঞ্চয় আছে। আর পাকিস্তান ভিক্ষা করছে।’

গত জুলাই মাসে আইএমএফ পাকিস্তানকে অর্থনীতিকে সামলানোর জন্য ১২০ কোটি মার্কিন ডলার সাহায়্য দিয়েছে।

আরো পড়ুন: শি জিনপিংকে ‘একনায়ক’ বলায় চীনের ক্ষোভ

নওয়াজ শরীফ ঘোষণা করেছেন, আগামী ২১ অক্টোবর তিনি দেশে ফিরবেন। গত চার বছর ধরে তিনি লন্ডনে স্বেচ্ছা-নির্বাসনে আছেন। নওয়াজ জানিয়েছেন, দলের নির্বাচনী প্রচারে নেতৃত্ব দেয়ার জন্য তিনি দেশে ফিরবেন।

নওয়াজ জানিয়েছেন, 'তিনি পাকিস্তানকে লোডশেডিং-মুক্ত করেছিলেন, আর তাকে চারজন বিচারপতি শাস্তি দিলেন। তাকে ক্ষমতা থেকে তাড়ানোর পিছনে আইএসআইয়ের সাবেক প্রধান হামিদ ও সাবেক সেনাপ্রধান জেনারেল বাজওয়া ছিলেন বলেও তিনি জানিয়েছেন।'

এসি/  আই. কে. জে/



পাকিস্তান নওয়াজ শরীফ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250