বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

নির্বাচনে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চায় তৃণমূল বিএনপি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৭ পূর্বাহ্ন, ২৬শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

আসন্ন নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়াসহ তাদের ভোটকেন্দ্রে অবস্থানের নির্দেশনা জারির আবেদন জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি দিয়েছে তৃণমূল বিএনপি।

সেইসঙ্গে নির্বাচনী প্রচার-প্রচারণায় বিভিন্ন প্রতিবন্ধকতা সম্পর্কে জানাতে সিইসির সঙ্গে সাক্ষাৎকারের জন্য সময় চেয়ে আবেদন করেছে দলটি।


সোমবার (২৫শে ডিসেম্বর) তৃণমূল বিএনপির মহাসচিব ও নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী ড. তৈমূর আলম খন্দকারের সই করা চিঠিতে এ আবেদন জানানো হয়।

চিঠিতে বলা হয়, এর আগে জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল, যাদের দায়িত্ব ছিল মাত্র স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করা। ২০১৮ সালের নির্বাচনে সেনাবাহিনী শুধু স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহলরত ছিল এবং ভোটকেন্দ্রে অবস্থান নেয়নি।

ফলে ভোটকেন্দ্রের ভেতরের জালিয়াতি এবং জোর করে ভোট ছিনিয়ে নেওয়াসহ কেন্দ্র দখলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য সেনাবাহিনী কোনো আইনগত অধিকার পায়নি। তাই, এবারের নির্বাচনকে সুষ্ঠু ও প্রভাবমুক্ত রাখতে সেনাবাহিনীকে ম্যাজিসট্রেসি ক্ষমতাসহ ভোটকেন্দ্রে অবস্থানের নির্দেশনা জারি করা আবশ্যক বলে মনে করছে তৃণমূল বিএনপি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপির ১৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী ৭ই জানুয়ারি অনুষ্ঠিত হবে নির্বাচন।

এইচআ/ এসি

সেনাবাহিনী তৃণমূল বিএনপি ম্যাজিস্ট্রেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250