বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী

উৎসবে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নানা আয়োজনে ফ্রান্সের জাতীয় উৎসব বাস্তিল দিবস উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪০ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৩

#

ফ্রান্সে বাস্তিল দিবস উদযাপন - ছবি: সংগৃহীত

মনোমুগ্ধকর কুচকাওয়াজ আর নানা আয়োজনে উদযাপিত হলো ফ্রান্সের জাতীয় উৎসব বাস্তিল দিবস। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে এবারের উৎসবে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফ্রান্সের সামরিক বাহিনীর পাশাপাশি কুচকাওয়াজে অংশ নেয় ভারতীয় সশস্ত্র বাহিনীর একটি চৌকশ দল।

নান্দনিক মোটর শোভাযাত্রা, সামরিক বাহিনীর সাঁজোয়া যানের বহর আর বিভিন্ন বাহিনীর মনোমুগ্ধকর কুচকাওয়াজ দৃষ্টি কাড়ে এবারে ফ্রান্সের বাস্তিল দিবসে উপস্থিত সাধারণ মানুষের।

ঐতিহ্য অনুযায়ী ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো খোলা জিপে করে এভিনিউ শনজলিজিতে প্যারেড গ্রাউন্ড প্রদক্ষিণ করেন। এ সময় উপস্থিত জনতাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে এবারের উৎসবে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

ফ্রান্সের সামরিক বাহিনীর পাশাপাশি কুচকাওয়াজে অংশ নেয় ভারতীয় সশস্ত্র বাহিনীর দলও। ভারত-ফ্রান্স কৌশলগত অংশীদারিত্বের ২৫তম বার্ষিকী উপলক্ষে ভারতীয় প্রধানমন্ত্রীকে বিশেষ সম্মাননাও জানানো হয় এদিন।

আরো পড়ুন: যুক্তরাষ্ট্রে শস্যক্ষেতে মিলল শত শত সোনার কয়েন

শ্রেণি বৈষম্য দূর করতে বাস্তিল দুর্গ পতনের মধ্য দিয়ে ফরাসি বিপ্লবের সূচনা হয়েছিল ১৭৮৯ সালের ১৪ই জুলাই। প্রতিবছর নানা আয়োজনে ঐতিহাসিক এই দিনটি পালন করে ফরাসিরা। ফরাসি বিপ্লবের এই দিবসে উপস্থিত সাধারণ মানুষ বলছেন, এ দিনটি আবারো তাদেরকে নতুন করে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে।

ফ্রান্সের এক নাগরিক বলেন, এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক একটি দিন। আমি একজন ফরাসি হিসেবে গর্ববোধ করি। দেশটির কৃষ্টি, সংস্কৃতি গর্ব করার মতোই। এখানে আসার পর দেখলাম, জাতীয় সংগীত গাওয়া হচ্ছে; যা আমাকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে।

এম/


ফ্রান্স বাস্তিল দিবস উদযাপন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250