বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী

নলকূপের গ্যাসেই রান্না!

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১১ পূর্বাহ্ন, ২৪শে আগস্ট ২০২৩

#

নলকূপের পাইপ থেকে নির্গত গ্যাস দিয়ে রান্নার কাজ সারছেন গৃহবধূ

শুনতে অবাক লাগলেও সত্যিই এমন কাণ্ড ঘটেছে নেত্রকোনায়। কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়নের ঘনিচা গ্রামের নেকবর আলীর পুত্রবধূ সাবিকুন নাহার চারদিন ধরে তার বাড়ির নলকূপের পাইপ থেকে নির্গত গ্যাস দিয়ে রান্নার কাজ সারছেন। এ খবর ছড়িয়ে পড়ায় নেকবর আলীর বাড়িতে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা।

বুধবার (২৩ আগস্ট) সকালে নেকবর আলীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, চার বছর আগে নেকবর আলী শূন্য দশমিক ২৬ শতাংশ জমি কেনেন। ওই জমিতে ছোট একটি পুকুর খনন এবং বাড়িঘর তৈরি করে পরিবার নিয়ে বসবাস করছেন। 

দুই বছর আগে বাড়ির দক্ষিণ পাশে একটি অগভীর নলকূপ বসানো হয়। দুই মাস পর ওই নলকূপ দিয়ে পানি ওঠা বন্ধ হয়ে যায়। একপর্যায়ে নলকূপটি অকেজো হয়ে পড়ে। প্রায় ছয় মাস পর আগে বাড়ির উত্তর-পূর্বদিকে আরেকটি অগভীর নলকূপ বসানো হয়।

সম্প্রতি ওই নলকূপটি থেকেও পানি ওঠা বন্ধ হয়ে যায়। পাঁচদিন আগে মেরামতের জন্য নলকূপের ওপরের মাথা খোলা হলে শোঁ শোঁ শব্দ শুনতে পাওয়া যায়। পরে আগুন জ্বালিয়ে সেটি পরীক্ষা করতে গেলে গ্যাসের উপস্থিতির প্রমাণ মেলে। এরপর থেকে নলকূপ দিয়ে ওঠা গ্যাসেই চলছে ওই পরিবারের রান্নার কাজ।

এদিকে বাড়ির দক্ষিণ পাশের জমিতে দুই বছর আগে স্থাপন করা নলকূপ থেকেও বুদবুদ আকারে গ্যাস বের হচ্ছে বলে জানিয়েছেন পরিবারের লোকজন।

নেকবর আলীর বড় ছেলে সাইকুল ইসলাম বলেন, ‘গ্যাসের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর সেখানে রান্না করার ব্যবস্থা করে দেই। চারদিন ধরে আমার স্ত্রী সেখানেই রান্নার কাজ করছে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পাঠানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।

এসকে/

নেত্রকোনা নলকূপের গ্যাসেই রান্না

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250