বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান

দেড় কোটি টাকার পোশাক পরে সাগরে আগুন লাগালেন জাহ্নবী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৮ অপরাহ্ন, ২১শে ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের সোশ্যাল মিডিয়ায় একটি বিশাল ফ্যান রয়েছে। তার অসাধারণ স্টাইলিস সেন্স বারবার মুগ্ধ করেছে সবাইকে। সম্প্রতি ইনস্টাগ্রামে আবেদনময়ী লুকে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন জাহ্নবী কাপুর। 

ছবিতে দেখা যাচ্ছে জাহ্নবী কাপুর দাঁড়িয়ে আছেন কোমর সমান নীল জলে। কৃত্রিম আলোয় চিকচিক করছে নীল জল। চুলগুলো এলোমেলোভাবে ছেড়ে দেওয়া। কাজলমাখা চোখে স্মোকি আই শ্যাডো। আঙুলে শোভা পাচ্ছে হীরার আংটি। তার পরনে অ্যাকুয়া ক্রিস্টাল ড্রপড ড্রেস। 

ছবিগুলো পোস্ট করে জাহ্নবী কাপুর ক্যাপশনে লিখেছেন, ‘ডার্ক ওয়াটার।’ বাংলা তরজমায় ‘অন্ধকার জল বা অন্ধ জল।’ জাহ্নবী কাপুরকে এমন লুকে দেখে প্রশংসা করছেন নেটিজেনরা। অনেকে তাকে ‘আগুন’ বলেও মন্তব্য করেছেন। কেউ কেউ লিখেছেন, ‘কেবল তোমার জন্যই সাগরে আগুন লাগতে পারে।’

ব্যয়বহুল পোশাকটির মূল্য জানলে অনেকের চোখ কপালে উঠতে পারে। বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৫৫ লাখ টাকার বেশি।

আরো পড়ুন: সালমানের ভাই বিয়ে করছেন মেকআপ আর্টিস্টকে

প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবী ও বনি কাপুর দম্পতির কন্যা জাহ্নবী কাপুর। ২০১৮ সালে ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। এরপর ‘রুহি’, ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’, ‘ঘোস্ট স্টোরিজ’, ‘মিলি’ সিনেমায় অভিনয় করেছেন। ‘দেবারা’ সিনেমার মাধ্যমে দক্ষিণী সিনেমায় অভিষেক হতে যাচ্ছে তার।

জাহ্নবী কাপুর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বাওয়াল’। গত ২১শে জুলাই মুক্তি পায় এটি। বর্তমানে জাহ্নবীর হাতে বেশ কটি সিনেমার কাজ রয়েছে। এ তালিকায় রয়েছে—‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’, ‘দেবারা’, ‘উলাজ’।

এসি/ আই. কে. জে/ 


জাহ্নবী কাপুর দেড় কোটি টাকার পোশাক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250