বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান

দুটি ভোল মাছ বিক্রি হলো ৫৫ হাজার টাকায়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৪ অপরাহ্ন, ১০ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

শ্যামনগর উপজেলার সোনারমোড় মৎস্য আড়তে সাতক্ষীরার সুন্দরবনের রায়মঙ্গল নদী থেকে সোমবার (৮ই জানুয়ারি) ধরা তিন ও আড়াই কেজি ওজনের দুটি ভোল (জাভা) মাছ ৫৫ হাজার টাকায় বিক্রি করেন কালিঞ্চি গ্রামের অলিউর রহমান এবং শাহিন আলম। এর আগে অপর দুই সহযোগীর সঙ্গে মিলে সুন্দরবনের দাড়গাং এলাকা থেকে তারা জাল দিয়ে মাছ দুটি শিকার করেন।

আরো পড়ুন: জামালপুরে পাওয়া মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

জেলে অলিউর জানান, ৩০শে ডিসেম্বর বন বিভাগের অনুমতি নিয়ে তারা সুন্দরবনে মাছ শিকারে যান। টানা চার দিনে তেমন মাছ না মিললেও পঞ্চম দিনে রায়মঙ্গল নদীর দাড়গাং এলাকায় জাল পাতার পর অন্যান্য মাছের সঙ্গে দুটি মাঝারি সাইজের ভোল মাছ জালে আটকা পড়ে। 

রবিবার লোকালয়ে ফিরে সোমবার তারা ভোল মাছ দুটি শ্যামনগরের মাজাট গ্রামের ব্যবসায়ী নুরুজ্জামানের কাছে ৫৫ হাজার টাকা বিক্রি করেছেন।

ব্যবসায়ী নুরুজ্জামান জানান, ওষুধ তৈরি করার জন্য বিদেশে ভোল মাছের ফুলকার বিশেষ চাহিদা থাকায় তার মূল্যও বেশি। এমন সাইজের মাছের প্রতি কেজির ১২ থেকে ১৫ হাজার টাকা দাম রয়েছে।

তিনি আরও জানান, সামান্য কিছু লাভ রেখে মাছ দুটি চট্টগ্রামের ব্যবসায়ীদের কাছে বিক্রি করবেন।

এসি/ আই.কে.জে/



বিক্রি ভোল মাছ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250