বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান *** কঠোর নজরদারিতে সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন *** ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে: প্রধানমন্ত্রী *** প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস *** হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার: স্বাস্থ্যমন্ত্রী

তফসিল ঘোষণার পর ইসির সঙ্গে কাজ করবে ফেসবুক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:১৭ অপরাহ্ন, ৩রা আগস্ট ২০২৩

#

প্রতীকী ছবি

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার পর সব ধরনের গুজব, আপত্তিকর কন্টেন্ট ও অপপ্রচাররোধে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে ফেসবুক কাজ করতে চায় বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

বৃহস্পতিবার (৩ আগস্ট) ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা ইনকরপোরেশনের একটি টিম প্রধান আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠক করে।

বৈঠক শেষে অশোক কুমার দেবনাথ বলেন, তাদের (ফেসবুক) পক্ষ থেকেই আলোচনার আগ্রহ দেখানো হয়েছে। পরে একজন মুখপাত্র নিয়োগ দেয়া হবে যিনি প্রতিষ্ঠানটির সঙ্গে সমন্বয় করবেন। 


ছবি: সংগৃহীত

ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটার বাংলাদেশ বিষয়ক হেড অব পাবলিক পলিসি রুজান সারওয়ারের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে বসেন। সংস্থাটির পক্ষে উপস্থিত ছিলেন এইডান হেই এবং এজিনেন ফো।

অন্যদিকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, আইডিইএ প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম এবং এনআইডি সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন উপস্থিত ছিলেন।

বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গেও দেখা করেছে প্রতিনিধিদল।

আরো পড়ুন: ডিজিটাল বাংলাদেশ নিয়ে সমালোচনাকারীরাই এখন বেশি সুবিধা নিচ্ছে: প্রধানমন্ত্রী

এর আগে সিইসি জানিয়েছিলেন, আগামী অক্টোবরের শেষ অথবা নভেম্বরের শুরুতে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। আর ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে ভোটগ্রহণ হতে পারে।

এম/


ফেসবুক নির্বাচন কমিশন তফসিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250