সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত *** এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের *** ‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’ *** ‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’ *** চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির *** ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে *** ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র *** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত *** ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আরও সক্রিয় ভূমিকা নিতে পারে’ *** মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত

জিমে যাওয়ার আগে যে পানীয় পান করবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

নিজেকে ফিট রাখার জন্য আমরা অনেক কিছু করে থাকি। অতিরিক্ত ওজন থেকে মুক্তির জন্য ডায়েট পরিবর্তনের পাশাপাশি জিম করে থাকি। তবে জিমে যেহেতু অনেক ধরনের ব্যায়াম করা হয় তার জন্য শরীরকে তৈরি করা অনেক জরুরি। জিমে যেমন ফ্রি হ্যান্ড ব্যায়াম করা হয়, তেমনই অনেক ওয়েট লিফটিং ব্যায়ামও আছে।

কিন্তু শরীরচর্চারও নিয়ম রয়েছে। সুফল পেতে সেগুলিও মেনে চলতে হবে। তার মধ্যে অন্যতম হলো খালি পেটে জিম না করা। তবে খুব ভারী খাবার খেয়েও জিম করার উচিত নয়। সে ক্ষেত্রে কিছু পানীয় রয়েছে, যেগুলি জিমে যাওয়ার আগে খেলে ভাল হয়।

এই পানীয় জিমের আগে পান করলে সুফল পাওয়া যাবে-

কলার স্মুদি

কলা ভিতর থেকে শক্তি জোগায়। কলায় রয়েছে পটাশিয়াম, কার্বোহাইড্রেটের মতো উপাদান। জিমে যাওয়ার আগে কলা খেলে সত্যিই উপকার পাবেন। শুধু কলা খেতে চান না অনেকেই। সে ক্ষেত্রে কাঠবাদামের দুধ, দারচিনি এবং কলা দিয়ে বানিয়ে নিন স্মুদি। এক চিমটে লবণ দিয়ে দিলে শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় থাকবে।

লেবু এবং মধুর জল

রোজ সকালে খালি পেটে অনেকেই খেয়ে থাকেন এই পানীয়। তবে জিমে যাওয়ার আগে এটি খেয়ে গেলে ভিতর থেকে ফিট থাকতে পারবেন। 

ডাবের পানি

পুষ্টিবিদেরা এমনিতেই খালি পেটে ডাবের পানি খাওয়ার কথা বলে থাকেন। তবে জিমে যাওয়ার আগে ডাবের পানি খেলেও দারুণ উপকার পাবেন। তবে শুধু ডাবের পানি খেলে হবে না। তার সঙ্গে মিশিয়ে নিতে হবে গোলমরিচ, চিয়া বীজ, জিরে গুঁড়ো। খেতেও সুস্বাদু আবার উপকারীও।

দারুচিনি চা

শরীরচর্চার আগে দারুচিনি চা খাওয়ার উপকারিতা অনেক। দারুচিনি চা রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে। বিপাকহারও বেড়ে যায় দারুচিনি খেলে। পানিতে দারুচিনি, গোলমরিচ দিয়ে ফুটিয়ে নিন। জিমে যাওয়ার আগে খেয়ে গেলে আলাদা শক্তি পাবেন।

পুদিনা গ্রিন টি

গ্রিন টির সঙ্গে পুদিনা পাতা মিশিয়ে খেতে পারেন জিমে যাওয়ার আগে। পুদিনা পাতায় রয়েছে অ্যান্টি-অক্সিড্যান্টের মতো উপাদান, যা শরীর ভিতর থেকে সতেজ রাখে। বিপাক হারও বৃদ্ধি করে পুদিনা পাতা।

এই পানীয়গুলো আপনাকে করে তুলবে সতেজ এবং ক্লান্তি অনুভবও কম হবে।

এস/ আই. কে. জে/ 

শরীরচর্চা ওজন জিম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত

🕒 প্রকাশ: ০২:৫৫ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

১,০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০২:৪৮ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের

🕒 প্রকাশ: ০২:১৩ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’

🕒 প্রকাশ: ১২:০৩ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250