বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান

জামালপুরের মতো ডিসিদের দিয়ে ‘ক্রেডিবল’ নির্বাচন হবে না

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:০০ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনারদের উদ্দেশে সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, জামালপুরের মতো ডিসিদের বিরুদ্ধে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। জামালপুরের ডিসি বলেছেন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। এই খবর সব পেপারে দেখলাম। এদের দিয়ে ক্রেডিবল (বিশ্বাসযোগ্য) নির্বাচন হবে না।

বুধবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাগরিক সমাজ, সাংবাদিক, অধ্যাপক, নির্বাচন বিশেষজ্ঞদের নিয়ে বসে নির্বাচন কমিশন (ইসি)। ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন : প্রত্যাশা ও বাস্তবতা’ প্রতিপাদ্যে আলোচনা ও পর্যালোচনামূলক সভায় তিনি এসব কথা বলেন। 

গেল সোমবার জামালপুরে এক অনুষ্ঠানে ডিসি ইমরান আহমেদ বলেন, এই সরকার যে উন্নয়ন করেছে সেটির ধারা অব্যাহত রাখার জন্য এই সরকারকে আবার নির্বাচিত করে ক্ষমতায় আনতে হবে। এটা হবে আমাদের প্রত্যেকের অঙ্গীকার। 

তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনা হয়। গতকাল বিকেলে ডিসির এ বক্তব্যের বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, নির্বাচন সামনে রেখে একজন ডিসি এমন কথা বলতে পারেন না। তাদেরকে নানা ধরনের প্রশিক্ষণ দিয়ে মাঠে পাঠানো হয়। নির্বাচন নিয়ে ডিসি ভিডিওতে যা বলেছেন তা খতিয়ে দেখা হবে।

নির্বাচন কমিশনারদের উদ্দেশ্য সাবেক কমিশনার বলেন, এসব ডিসিদের বিরুদ্ধে আপাদের সিদ্ধান্ত নিতে হবে কী করবেন। কীভাবে কাজ করবেন। এক জেলায় চারজন রিটার্নিং কর্মকর্তা দিয়ে নির্বাচন করাতে পারবেন।

সাবেক নির্বাচন কমিশনার বলেন, কয়েকদিন আগে মালদ্বীপে ভোট হয়েছে, বড় বড় অবজারভার সেখানে ছিল। আপনাদের হাত পা বেঁধে সমুদ্রে ফেলে দেয়া হয়েছে। আপনারা একা সিদ্ধান্ত নেবেন। কোনো পলিটিক্যাল পার্টির কথা শুনবেন না। অতীত ভুলগুলো শুধরাবেন। 

আই.কে.জে/

এম সাখাওয়াত হোসেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250