বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান *** ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি

জাপার মনোনয়ন ফরম বিক্রি শুরু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ২০শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। সোমবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়।

মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জমা দেওয়া যাবে ফরম।

এ বছর জাতীয় পার্টির মনোনয়ন ফরমের দাম ৩০ হাজার টাকা করা হয়েছে।

এদিকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হলেও নির্বাচনে অংশ নিয়ে এখনো দ্বিধা-দ্বন্দ্বে রয়েছেন দলটির নেতাকর্মীরা। তারা বলছেন, নির্বাচন প্রক্রিয়ার কাজ ও প্রার্থী বাছাইয়ের কাজ এগিয়ে রাখতে ফর্ম বিক্রি শুরু হয়েছে। তবে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না হলে তারা ভোটে অংশ নেবেন না।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তফসিল অনুযায়ী আগামী বছরের ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ হবে। আর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। রিটার্নিং অফিসাররা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর।

এসকে/ 

জাতীয় পার্টি বিক্রি মনোনয়ন ফরম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250