বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

জম্মু-কাশ্মীরের জীববৈচিত্র্য রক্ষায় ব্লু প্যান্সিকে সরকারি প্রজাপতি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৪ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

জম্মু ও কাশ্মীরের সমৃদ্ধ জীববৈচিত্র্য সংরক্ষণ ও সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে, প্রশাসন আনুষ্ঠানিকভাবে ব্লু প্যান্সি (জুনোনিয়া ওরিথ্যা) কে কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারী প্রজাপতি হিসেবে ঘোষণা করেছে। বন, বাস্তুশাস্ত্র এবং পরিবেশ বিভাগ সরকারের প্রধান সচিব ধীরাজ গুপ্তের এই ঘোষণাটি পরিবেশবাদী এবং প্রকৃতিপ্রেমীদের কাছ থেকে বহুল প্রশংসা অর্জন করছে।

বিশিষ্ট পরিবেশবিদ ড. তৌসিফ আহমেদ সরকারের এ সিদ্ধান্তে আনন্দ প্রকাশ করে বলেন এ অঞ্চলের সমৃদ্ধ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং এদেশের প্রাকৃতিক ঐতিহ্য রক্ষার ক্ষেত্রে এ সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্লু প্যান্সি, নীল প্রজাপতির একটি প্রজাতি। মূলত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ, অস্ট্রেলিয়া এবং আফ্রিকার বিভিন্ন অংশে এ প্রজাতি দেখতে পাওয়া যায়। তাছাড়া এ প্রজাতির আরও ২৬টি উপ-প্রজাতিও প্রদর্শিত করে। পরাগায়ন প্রক্রিয়া এবং বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এ প্রজাপতি। 

অন্যান্য অনেক প্রজাতির মতো, ব্লু প্যান্সি বাসস্থানের ক্ষতি এবং জলবায়ু পরিবর্তনের মতো অসংখ্য হুমকির সম্মুখীন। তবে ব্লু প্যান্সিকে জম্মু ও কাশ্মীরের সরকারী প্রজাপতি হিসেবে মনোনীত করে, সরকার এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য এবং জীববৈচিত্র্য সংরক্ষণে তার প্রতিশ্রুতির মর্যাদা রেখেছেন।

আরো পড়ুন: ‘ইয়ে দোস্তি হাম নেহি তোরেঙ্গে’ মিশরীয় তরুণীর গানে বিস্মিত নরেন্দ্র মোদি

পরিবেশবাদী ও প্রকৃতিপ্রেমীদের মতে এ সিদ্ধান্ত জম্মু ও কাশ্মীরের বিভিন্ন বাস্তুতন্ত্র রক্ষার ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করবে।

স্থানীয় প্রকৃতিপ্রেমী জুবায়ের কোরেশি এই সিদ্ধান্তটিকে এ অঞ্চলের জীববৈচিত্র্যের জন্য একটি চিত্তাকর্ষক প্রতীক হিসেবে স্বাগত জানান।

এম এইচ ডি/ আই. কে. জে/

জম্মু কাশ্মীর জীববৈচিত্র্য ব্লু প্যান্সি সরকারী প্রজাপতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250