শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট

চুয়েট, কুয়েট ও রুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২৬ অপরাহ্ন, ২২শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রকৌশল গুচ্ছের তিন বিশ্ববিদ্যালয়- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর সমন্বিত ভর্তি পরীক্ষা আগামী ৪ মার্চ অনুষ্ঠিত হবে।

ভর্তি আবেদনের যোগ্যতা ও সময়সূচি শিগগিরই ঘোষণা করা হবে।

আরো পড়ুন: ২০২৪ সালের এসএসসি পরীক্ষার তারিখ নির্ধারণ

বৃহস্পতিবার (২১শে ডিসেম্বর) রাতে ভার্চুয়াল প্ল্যাটফর্মে প্রকৌশল গুচ্ছের ভাইস চ্যান্সেলরদের সমন্বয়ে গঠিত অ্যাডমিশন অ্যাডভাইজরি কমিটি এবং সেন্ট্রাল এডমিশন কমিটির যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানায় সূত্র।

এবারের প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষার নেতৃত্ব দিচ্ছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)।

কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি ও চুয়েটের পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল আগামী বছরের ৪ মার্চ (সোমবার) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তথ্যটি নিশ্চিত করে বলেন, শীঘ্রই ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা, শর্তাবলি ও অন্যান্য সময়সূচি সংক্রান্ত যাবতীয় তথ্য পরবর্তী সভায় আলোচনার মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হবে।

এইচআ/  আই.কে.জে




আবেদন প্রকৌশল গুচ্ছ সময়সূচি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250