বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

গ্যাস সংকট আর থাকবে না

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৯ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৪

#

বেশ কিছু দিন ধরেই তীব্র গ্যাস সংকটে দিন পার করছেন রাজধানীবাসী। দিনের বেলায় জ্বলছে না রান্নার চুলা। রাত ১১টার পর থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত গ্যাসের সরবরাহ স্বাভাবিক থাকে। তবে এ সময়ে গ্যাস তেমন কাজে লাগে না। তাই অনেকে বাধ্য হচ্ছেন সিলিন্ডার বা বৈদ্যুতিক চুলা ব্যবহার করতে। গুনতে হচ্ছে বাড়তি খরচ।

তবে, এই সমস্যা সাময়িক জানিয়ে চলতি সপ্তাহ শেষে এই গ্যাস সঙ্কট থাকবে না বলে আশ্বাস দেওয়া হয়েছে তিতাসের পক্ষ থেকে।

আবাসিকে গ্যাস সঙ্কটের কথা স্বীকার করছে তিতাস। তাদের দাবি, শীতে সঞ্চালন লাইনে সমস্যার কারণেই এই সঙ্কট। এ মাসের ১৯ তারিখের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস তাদের।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হারুনুর রশীদ মোল্লাহ গণমাধ্যমকে বলেন, এ সমস্যা সাময়িক। আগামী ১৮ বা ১৯ তারিখের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে। এতে ১৯ তারিখ থেকে গ্যাস সরবরাহ বাড়বে। তখন এত সমস্যা থাকবে না।

ওআ/

গ্যাস সংকট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250