বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী

কোকাকোলার বিকল্প ‘ডবরি কোলা’, বিক্রিতে রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৬ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৩

#

চলতি বছর প্রথম আট মাসে ডবরি কোলা বিক্রির রেকর্ড ছাড়িয়ে গেছে কোকাকোলাকে। ছবি: সংগৃহীত

পশ্চিমা পণ্যের ওপর নির্ভরশীলতা কমাতে নিজেদের বাজারে কোকাকোলার বিপরীতে ডবরি কোলা আনে রাশিয়া। চলতি বছর প্রথম আট মাসে ডবরি কোলা বিক্রির রেকর্ড ছাড়িয়ে গেছে কোকাকোলাকে।

রুশ সংবাদমাধ্যম রাশিয়ান টাইমসের প্রতিবেদনে বলা হয়, আগে যে কারখানায় কোকাকোলা উৎপাদন করা হতো, রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে কোকাকোলা নিজেদের ব্যবসা গুটিয়ে নিলে সেই কারখানায় উৎপাদন শুরু করে ডবরি কোলা। কোকাকোলার মতো লাল ক্যানের এই রুশ কোমল পানীয় দেশটির মানুষের পছন্দের শীর্ষ তালিকায় রয়েছে। 

ডবরি কোলা বিক্রি এতটাই বেড়েছে, পণ্যটি এখন রাশিয়ায় শীর্ষ ৫০টি পণ্যের তালিকায় আছে। এদিকে নিজেদের কারখানা বন্ধ করে দেয়ার পর রাশিয়ার বাজার থেকে কোকাকোলার অস্তিত্ব এক রকমের বিলীন হতে বসেছে।

আরো পড়ুন: গাজায় মানবিক করিডর ও যুদ্ধবিরতি সম্মত ইইউ

একসময় ডবরি ড্রিংকস শুধু জুস উৎপাদন করলেও ২০২২ সালের মার্চে কোকাকোলা রাশিয়া থেকে নিজেদের ব্যবসা গুটিয়ে নেয়ার পর কার্বনেট বেভারেজ উৎপাদনে নামে কোম্পানিটি। এর আগে কোক, ফান্টা, স্প্রাইটের মতো বেভারেজ সংক্রান্ত ১০টি আমেরিকান কারখানা রাশিয়ায় থাকলেও, সেসব এখন সুদূর অতীত।

রাশিয়ান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, পশ্চিমারা রাশিয়ার বাজার ছাড়ার সঙ্গে সঙ্গে দেশটিতে ২০২২ সালে প্রায় সাড়ে সাত হাজার দেশীয় নতুন কোম্পানি ব্যবসা শুরু করেছে। ২০২৩ সালের প্রথম আট মাসে এ সংখ্যা সাড়ে ৬ হাজার। মূলত পশ্চিমাদের ব্যবসার বিকল্প হিসেবে স্থানীয় এসব কোম্পানি রাশিয়ার বাজার দখল করছে।

এসকে/ 

রাশিয়া রাশিয়া-ইউক্রেন কোকাকোলা ডবরি কোলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250