বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

কেন ভেঙে গিয়েছিল সুশান্ত-অঙ্কিতার সম্পর্ক? জানালেন অঙ্কিতা নিজেই

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৯ অপরাহ্ন, ১লা নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভারতীয় টিভি সিরিয়াল দিয়ে অভিনয় জীবন শুরু সুশান্ত সিং রাজপুত ও অঙ্কিতা লোখান্ডের। এই জুটির পর্দার রসায়নে যেন মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। তবে তাদের সেই রোমান্স পর্দাতেই সীমাবদ্ধ ছিল না, রূপ নিয়েছিল বাস্তবেও। একে অপরের প্রেমে পড়েন সুশান্ত-অঙ্কিতা।

তবে খুব বেশিদিন স্থায়ী হয়নি এই জুটির প্রেমের সম্পর্ক। ভেঙে যায় সুশান্ত-অঙ্কিতার ভালোবাসার সেই বন্ধন। প্রিয় জুটির বিচ্ছেদে মন খারাপ হয়েছিল ভক্তদেরও। হঠাৎ কী কারণে ভেঙে গেল সুশান্ত-অঙ্কিতার প্রেম? কিংবা বিচ্ছেদের জন্য কে দায়ী? এমন প্রশ্ন রহস্যের দানা বাঁধে ভক্ত-অনুরাগীদের মনে।

অবশেষে সুশান্তের মৃত্যুর প্রায় সাড়ে তিন বছর পর রিয়েলিটি শো ‘বিগ বস-১৭’র ঘরে এসে তাদের বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অঙ্কিতা। জানালেন তাদের সম্পর্ক ভাঙার তেমন কোনো কারণই ছিল না।

আরো পড়ুন : ইমরান-পূজার নতুন মিউজিক ভিডিওতে দিঘী

অঙ্কিতা বলেন, এক রাতের মধ্যে সব কিছু শেষ হয়ে গিয়েছিল। কোনো বড় কারণ ছিল না। অন্তত তিনি এমন কিছু জানতেন না। শুধু একটি রাতের মধ্যে তার জীবন ওলটপালট হয়ে গিয়েছিল। সেই সময় কেউ পাশে ছিল না। তিনি একা সব কিছু সামলেছেন। তবে সুশান্তকে কখনও কোনো কিছুর জন্য আটকাননি। এমনটাও জানিয়েছেন অঙ্কিতা।

অভিনেত্রী জানান, সাফল্য পাওয়ার পর থেকেই সুশান্তের চারপাশের পরিবেশ-মানুষজন পালটাতে থাকে। অনেকে তাকে ভুল বোঝাতে থাকে।

জানা গেছে, ২০০৯ সালে ‘পবিত্র রিস্তা’ সিরিয়ালে জুটি বেঁধে অভিনয় করেছিলেন সুশান্ত-অঙ্কিতা। এই জুটির রিল লাইফের ভালোবাসার প্রভাব পড়েছিল রিয়েল লাইফেও। শুরু হয় সুশান্ত-অঙ্কিতার প্রেম।

একসঙ্গে রিয়্যালিটি শো-তেও অংশ নিয়েছিলেন দুজনে। এরপরই সুশান্তের বড়পর্দার যাত্রা শুরু হয়। একের পর এক সাফল্য পেতে শুরু করেন অভিনেতা। এর কিছুদিন ভেঙে যায় সুশান্ত-অঙ্কিতার সম্পর্ক।

এস/ আই. কে. জে/ 

বিচ্ছেদ সুশান্ত অঙ্কিতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250