বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান *** কঠোর নজরদারিতে সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন *** ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে: প্রধানমন্ত্রী *** প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস *** হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার: স্বাস্থ্যমন্ত্রী

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে দুই মার্কিন কংগ্রেসম্যান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৫৫ অপরাহ্ন, ১৪ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঢাকায় সফররত দুই মার্কিন কংগ্রেসম্যান ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির এড কেইস ও রিপাবলিকান পার্টির রিচার্ড ম্যাকরমিক কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়েছেন। আজ সোমবার (১৪ আগস্ট) সকালে তারা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান।

জানা গেছে, বিমানবন্দর থেকে নেমে দুই কংগ্রেসম‍্যান কক্সবাজার শহরে অবস্থিত ইন্টার সেকশন কো-অর্ডিনেশন গ্রুপ (আইএসসিজি) কার্যালয়ে আন্তর্জাতিক সংস্থাসমূহের কর্মকর্তাদের সঙ্গে ঘণ্টাব‍্যাপী বৈঠক করেন।

এরপর তারা উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেন। তারা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনসহ অন্যান্য সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করবেন। তারা রোহিঙ্গাদের জন্য ব্যয় বরাদ্দ খতিয়ে দেখাসহ সামগ্রিক আর্থিক অবস্থা পর্যবেক্ষণ করবেন বলে জানা গেছে।

আই. কে. জে/ 

রোহিঙ্গা পরিস্থিতি মার্কিন কংগ্রেসম্যান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250