বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

কবে বিয়ে করছেন জানালেন স্বাগতা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৮ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

বহুগুণের অধিকারী অভিনেত্রী জিনাত সানু স্বাগতা। তিনি অভিনয়, উপস্থাপনা  গান নিয়ে সব সময় আলোচনায় থাকেন। আগামী বছরের শুরুতে বিয়ে করতে যাচ্ছেন।  এ প্রসঙ্গে স্বাগতা বলেন, ‘আসছে জানুয়ারি মাসে বিয়ে। গত মাসে সিদ্ধান্ত চূড়ান্ত করেছি। এখন সবকিছু গোছাচ্ছি।’

স্বাগতা কাকে বিয়ে করছেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, যে মানুষটির সঙ্গে এখন আমি সম্পর্কে আছি, তার সঙ্গে আগামী দিনের পথচলা সহজ হবে। আমাদের বোঝাপড়াও ভালো। তাই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। কাকে বিয়ে করছি, সময় হলেই তা সবাই জানতে পারবেন। সবার কাছে আমাদের জন্য শুভকামনা চাইছি।’

আরো পড়ুন: নারী সাংবাদিককে জড়িয়ে ধরে চুমু খেলেন সালমান

এদিকে স্বাগতা অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায়। এর মধ্যে একটি পরিচালক নুরুল আলম আতিক নির্মিত ‘মানুষের বাগান' অন্যটি মিশু মনির পরিচালিত ‘দেয়ালের দেশ’।

অন্যদিকে স্বাগতা অভিনীত ‘অসম্ভব’ নামের একটি সিনেমা চলতি মাসে মুক্তি পেয়েছে। এতে অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসিত হয়েছেন।

নতুন সিনেমায় অভিনয় প্রসঙ্গে জানতে চাইলে স্বাগতা বলেন, ‘নতুন নতুন সিনেমার প্রস্তাব পাচ্ছি। আরও অনেকের সঙ্গে কথা হচ্ছে। আমি অভিনয়য়ের মানুষ, অভিনয় নিয়ে থাকতে চাই।’

এসি/ আই.কে.জে/


বিয়ে স্বাগতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250