শনিবার, ২১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যমুনায় সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী *** ঈদের দিনে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত *** এলো খুশির ঈদ *** বাংলাদেশে ‘ফার্স্ট লেডি’ কে—সংবিধান, বাস্তবতা ও বিতর্ক *** ড. ইউনূসকে রোহিঙ্গাদের সঙ্গে ঈদের নামাজে দেখতে চান ডা. তুষার *** ‘আওয়ামী লীগ রাজনীতির মাঠে থাকলে এসব অসভ্য সোজা থাকত’ *** বিএনপি ভুল করলে বাংলাদেশ একাত্তরের পরাজিত শক্তির হাতে চলে যাবে *** ঈদের ২ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার গান *** মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কবিতা: দেখে এলাম! –খোকন কুমার রায়

সাহিত্য প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৩০ অপরাহ্ন, ১লা জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

দেখে এলাম!

—খোকন কুমার রায় 

দেখে এলাম শূন্য মাঝে ঘর
দেখে এলাম ব্যাথার বালুচর
আরো কত কি দেখার আছে বাকি 
শূন্য ঘরে তুমি আসবে কি!
দেখে এলাম চাঁদে বর্ষা নামে
দেখলাম পৃথিবীর ঘূর্ণন গেছে থেমে
পথিক আমি করি যে স্নান ঘেমে 
মুছে  দিতে তুমি আসবে কি!
দেখে এলাম মানুষ এখনো বুনো 
সভ্যতা স্পর্শ করেনি কোনো 
যখন তখন থাবা বসায় গ্রাসে
মাটির বিস্কুট তুমি খেয়েছ কি!
দেখে এলাম শাহবাগের ফুটপাতে
পায়ের ধূলো মাখে শিশু গায়ে
বানায় খেলনা কান্না মাখা ধূলোয়
দেখতে পুতুল তুমি যাবে কি!
দেখে এলাম সহস্র তলার পরে
দাঁড়িয়ে কারা চাঁদের বৃষ্টি ধরে
মঙ্গলে তারা মারে উকিঝুকি
বসতির হাহাকার তুমি দেখেছ কি! 
দেখে এলাম সব ধর্মগ্রন্থ লয়ে
স্বর্গ ভাবনায় মানুষ গেছে ক্ষয়ে
বাঁচাতে ধর্ম চলছে হানাহানি 
ছড়াতে আলো তুমি আসবে কি!

আরো পড়ুন: কবিতা: ভোগ উপভোগ –খোকন কুমার রায়

কবিতা খোকন কুমার রায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250