ছবি: সংগৃহীত
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দের এই দিনটিকে ঘিরে যখন সারাদেশে উৎসবের আমেজ, ঠিক তখনই সেই আনন্দে কিছুটা বাগড়া দিয়েছে বৃষ্টি। দেশের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির খবর পাওয়া গেছে। রাজধানী ঢাকায়ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির দেখা মিলেছে। কোথাও কোথাও ফোটা ফোটা বৃষ্টি শুরু হওয়ায় উৎসবের আমেজের মধ্যেও আবহাওয়ায় কিছুটা অস্বস্তি দেখা দিয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার এই পরিবর্তন দেখা দিচ্ছে।
পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।
তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
এদিকে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে।
জে.এস/
খবরটি শেয়ার করুন