মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের *** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত *** সিটির বিপক্ষে ফিরতি লেগে স্কোয়াডে ফিরেছেন এমবাপ্পে *** যুক্তরাষ্ট্রে ভারতের ‘র’ ও আরএসএসের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান *** জানা গেল সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ *** বাগদাদে মার্কিন দূতাবাসে ব্যাপক হামলা ইরানের *** ফ্যামিলি কার্ড ও টাকা দেওয়ার নামে অনলাইন চক্রের ‘ডিপফেক’ প্রতারণা *** আওয়ামী লীগের ‘পুনর্বাসন কেন্দ্র’ থেকে বিএনপির ‘পুনর্বাসন কেন্দ্র’

ওয়ানডেতে বাংলাদেশকেই ফেভারিট দাবি জ্যোতির

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৩৯ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভারতের কাছে অল্পের জন্য টি-টোয়েন্টি সিরিজ খুইয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। শেষ টি-টোয়েন্টি ম্যাচে জিতে বেশ আত্মবিশ্বাসী বাংলার মেয়েরা। আর তাই ওয়ানডেতে নিজেদের ফেভারিট দাবি করলেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 

শনিবার (১৫ জুলাই) সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, ‘অবশ্যই বাংলাদেশকে ফেভারিট মনে করি। কারণ শেষ ম্যাচটায় আমাদের জয় আছে। এটা সংস্করণ বদল হোক বা যাই হোক, আমি আমাদেরই এগিয়ে রাখব।’

জ্যোতি আরও বলেন, ‘আমার কাছে মনে হয় ভারতের চেয়ে আমরা ভালো ব্যাটিং করেছি। দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি দেখেন, আমার কাছে মনে হয় আমাদের ব্যাটাররা উইকেটকে ভালো পড়তে পেরেছে। এবং সে অনুযায়ী শট খেলেছে। এই ধরনের উইকেটে একটু সময় নিয়ে খেলতে হবে।’ 

আরো পড়ুন:নেইমারকে পাওয়ার আগ্রহ আছে চেলসির নতুন কোচ পচেত্তিনোর

তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে সময় ওভাবে পাবো না। কিন্তু ওয়ানডেতে সময় ও সুযোগ থাকবে। আমরা এভাবেই কথা বলছি ব্যাটাররা যত সময় থাকতে পারে। ওখানে থাকতে হবে এবং অবশ্যই ইতিবাচক ক্রিকেট খেলতে হবে।’

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250