মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের *** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত *** সিটির বিপক্ষে ফিরতি লেগে স্কোয়াডে ফিরেছেন এমবাপ্পে *** যুক্তরাষ্ট্রে ভারতের ‘র’ ও আরএসএসের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান *** জানা গেল সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ *** বাগদাদে মার্কিন দূতাবাসে ব্যাপক হামলা ইরানের *** ফ্যামিলি কার্ড ও টাকা দেওয়ার নামে অনলাইন চক্রের ‘ডিপফেক’ প্রতারণা *** আওয়ামী লীগের ‘পুনর্বাসন কেন্দ্র’ থেকে বিএনপির ‘পুনর্বাসন কেন্দ্র’ *** স্বেচ্ছাসেবক লীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত *** বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ

বাগদাদে মার্কিন দূতাবাসে ব্যাপক হামলা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৫ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে নতুন করে ড্রোন ও রকেট হামলা চালিয়েছে ইরান। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। তথ্যসূত্র: দ্য ডন।

এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, দূতাবাস কমপ্লেক্সে একটি বিস্ফোরণের পর কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। একই সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরেকটি ড্রোন ভূপাতিত করেছে বলেও দেখা যায়।

নিরাপত্তা কর্মকর্তা বলেন, ‘তিনটি ড্রোন এবং চারটি রকেট দিয়ে দূতাবাসে হামলা করা হয়েছে, যার মধ্যে অন্তত একটি ড্রোন দূতাবাসের ভেতরে আছড়ে পড়েছে।’

এদিকে, বাগদাদে একটি বাড়িতে হামলায় চারজন নিহত হয়েছেন বলে দু’জন ইরাকি নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে নিশ্চিত করেছেন।  প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে দুজন ইরানের উপদেষ্টা ছিলেন।

ইরান-সমর্থিত একটি গোষ্ঠীর আরেকটি সূত্রও নিশ্চিত করেছে যে আল-জাদিরিয়াহ এলাকায় ইরানি উপদেষ্টাদের অবস্থান করা একটি বাড়িতে হামলায় চারজন নিহত হয়েছে।

জে.এস/

ইরান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250