বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী

ওসিদের বদলির কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৮ অপরাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রভাবিত হতে পারে ভেবে নির্বাচন কমিশন ওসিদের রদবদলের সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার মনে করেছেন যারা দীর্ঘদিন ধরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছেন, তারা হয়তো কারও প্রতি প্রভাবিত হতে পারেন। এটা নির্বাচন কমিশনের বিবেচনা। আমার নয়, তাদের কথা। সেজন্যই তারা ওসিদেরকে বদলির কথা বলেছেন।

রোববার (৩রা ডিসেম্বর) দুপুরে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী শেষে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন সংস্থা। নির্বাচনের কার্যকলাপ শুরু হওয়ার পর আমাদের নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে সবকিছুই ইসির ওপরে ন্যস্ত থাকে। প্রধান নির্বাচন কমিশনার মনে করেছেন দেশে সুষ্ঠু নির্বাচন করতে হলে যারা দীর্ঘদিন ধরে থানার ওসি হিসেবে আছেন, তারা হয়তো কারও প্রতি প্রভাবিত হতে পারেন। সেজন্যই তারা ওসিদের বদলির কথা বলেছেন। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ওসিরা যথারীতি বদলি হবেন।

আরো পড়ুন: মাঠ পর্যায়ের তথ্যের ভিত্তিতেই ওসি-ইউএনওদের বদলি: ইসি

আসাদুজ্জামান খান বলেন, বিএনপি-জামায়াত অবরোধ-হরতাল কর্মসূচির নামে অগ্নিসংযোগ ও নাশকতা করছে। তাদের ধরতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাশকতাকারীদের ধরিয়ে দিতে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানাই।

তিনি বলেন, বিএনপি বুঝে ফেলেছে নির্বাচনে আর আসতে পারবে না। নির্বাচনকে ভয় পায় বলেই বিএনপি নাশকতা ও অগ্নিসংযোগ করছে। নাশকতাকারীদের কাছ থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে বলেই নির্বাচনে যেতে ভয় পায় বিএনপি।’

এসকে/ আই. কে. জে/ 

প্রধান নির্বাচন কমিশনার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ওসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250