শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট

ওষুধের দোকানে ডাব বিক্রি, ৩১ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:১০ অপরাহ্ন, ২৯শে আগস্ট ২০২৩

#

প্রতীকী ছবি

দাম বাড়ায় ওষুধের পরিবর্তে ডাব বিক্রি করছে চট্টগ্রামের ফার্মেসিগুলো। আবার সংকট দেখিয়ে দোকানের ভেতরে স্টোরে গুদামজাত করে অভিনব পন্থায় কারসাজি করে হাতিয়ে নিচ্ছে কয়েকগুণ বেশি টাকা। নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এতে এক ফার্মেসিতে তিনটি ডাবসহ ওষুধ বিক্রেতাকে ৩১ হাজার টাকা জরিমানা করে।  

মঙ্গলবার (২৯ আগস্ট) সরেজমিনে দেখা যায়, রাইচা মেডিকেল হল নামে একটি ফার্মেসিতে অভিনব পন্থায় চলছে ওষুধের পরিবর্তে ডাব বিক্রি। সামনের টেবিলে কয়েকটি সাজিয়ে রেখে দেখানো হচ্ছে সংকট। একটি ডাবের দাম নেয়া হচ্ছে দেড়শো টাকা। অথচ ভেতরে ফার্মেসির পেছনে স্টোরে থোকায় থোকায় ডাবের স্তূপ। 

তবে কেন অভিনব কায়দায় ডাব আর ওষুধ একসঙ্গে বিক্রি তার কোনো সদুত্তর নেই বিক্রেতার।

রাইচা ফার্মেসির বিক্রেতা জানান, ‘তারা বেশি দামে কিনে এনেছে। তাই বেশি দামে বিক্রি করছেন।’ এতে ডাবের কারসাজি আর মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ৩১ হাজার টাকা জরিমানা দায়ের করে। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ জানান, ওষুধের দোকানে ডাব বিক্রির কথা না। অথচ কারসাজি করতে বিক্রি হচ্ছে। রাখা হয়েছে মেয়াদোত্তীর্ণ ওষুধও তাই জরিমানা করা হয়েছে।

এর আগে চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রধান গেইটের সামনে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানের কথা শুনে পালিয়ে যায় অনেক ডাব বিক্রেতা। অতিরিক্ত দাম নেয়ায় ক্ষোভ ক্রেতার চোখেমুখে।

এসকে/ 


চট্টগ্রাম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ওষুধের দোকানে ডাব বিক্রি ৩১ হাজার টাকা জরিমানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250