শুক্রবার, ৩রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভারত কি পারবে উত্তর-পূর্বাঞ্চলে নতুন খ্রিষ্টান রাষ্ট্র গঠন ঠেকাতে? *** তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বন্ধ হলে কি বড় সংকট দেখা দেবে? *** অফিস সময় ৯টা-৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় *** সাংবাদিকদের হাতকড়া: ক্ষমতার প্রয়োগ না অপপ্রয়োগ? *** নারী এমপিদের নিয়ে আমির হামজার কুৎসিত বক্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা *** প্রধানমন্ত্রীর ৪ বিশেষ সহকারী নিয়োগ *** নারী এমপিদের নিয়ে জামায়াতের আমির হামজার ‘বডি শেমিং’ মন্তব্যে তীব্র ক্ষোভ *** অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ আটকে দেওয়ার সুপারিশ বিশেষ কমিটির *** শেখ হাসিনার আমলের প্রকল্প হওয়ায় রোষানলে পড়ে ইউনূসের *** শনিবার রাজধানীতে ১১ দলের বিক্ষোভ সমাবেশ-মিছিল

এডিবি ৫ হাজার ৩৬৬ কোটি টাকা ঋণ দিচ্ছে বাংলাদেশকে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৩৩ অপরাহ্ন, ১৪ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) আরও ৪৯ কোটি মার্কিন ডলার (৫ হাজার ৩৬৬ কোটি টাকা) ঋণ দিচ্ছে বাংলাদেশকে।

সোমবার (১৪ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান এবং এডিবির পক্ষে কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং ঋণচুক্তিতে স্বাক্ষর করেন। 

অনুষ্ঠানে বাংলাদেশ সরকার ও এডিবির আবাসিক মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, চলমান রুরাল কানেক্টিভিটি ইম্প্রুভমেন্ট প্রকল্প বাস্তবায়নে ১৯ কোটি ডলার এবং ইম্প্রুভিং আরবান গভর্নেন্স অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রোগ্রামের আওতায় ৩০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে এডিবি।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রুরাল কানেক্টিভিটি ইম্প্রুভমেন্ট প্রকল্পের মাধ্যমে কৃষিপণ্য উৎপাদন ও বাজারজাতকরণে যোগাযোগ: সুবিধা সৃষ্টি, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন, বিদ্যমান গ্রামীণ সড়ক অবকাঠামোগুলোকে জলবায়ু-সহিষ্ণু ও আবহাওয়া উপযোগীমানে উন্নীতকরণ এবং কার্যকর প্রশিক্ষণের মাধ্যমে অংশীদারদের সক্ষমতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি করা হবে। প্রকল্পটি বাস্তবায়নে ২ শতাংশ সুদে অতিরিক্ত অর্থায়ন হিসেবে ১৯ কোটি মার্কিন ডলার ঋণ দেবে এডিবি। এ ঋণের মেয়াদকাল হবে ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ মোট ২৫ বছর।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইম্প্রুভিং আরবান গভর্নেন্স অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার কর্মসূচির মাধ্যমে পরিকল্পিত, সমন্বিত ও টেকসই নগরায়ন এবং উন্নত অবকাঠামো ও পরিষেবা নিশ্চিতকরণের উদ্যোগ নেওয়া হবে। প্রকল্পটি বাস্তবায়নে ২ শতাংশ সুদে অতিরিক্ত অর্থায়ন হিসেবে ৩০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে এডিবি। এ ঋণের মেয়াদকাল হবে গ্রেস পিরিয়ডসহ মোট ২৫ বছর।

আর.এইচ

এডিবি এশীয় উন্নয়ন ব্যাংক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250