শুক্রবার, ৩রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গাড়ির জ্বালানি ৩০ শতাংশ কম নেবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা *** নরওয়ের উন্নয়ন সংস্থার অর্থ আত্মসাতের অভিযোগ ড. ইউনূসের বিরুদ্ধে *** ভারত কি পারবে উত্তর-পূর্বাঞ্চলে নতুন খ্রিষ্টান রাষ্ট্র গঠন ঠেকাতে? *** তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বন্ধ হলে কি বড় সংকট দেখা দেবে? *** অফিস সময় ৯টা-৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় *** সাংবাদিকদের হাতকড়া: ক্ষমতার প্রয়োগ না অপপ্রয়োগ? *** নারী এমপিদের নিয়ে আমির হামজার কুৎসিত বক্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা *** প্রধানমন্ত্রীর ৪ বিশেষ সহকারী নিয়োগ *** নারী এমপিদের নিয়ে জামায়াতের আমির হামজার ‘বডি শেমিং’ মন্তব্যে তীব্র ক্ষোভ *** অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ আটকে দেওয়ার সুপারিশ বিশেষ কমিটির

ব্যাংকে টাকা তুলতে গিয়ে নিখোঁজ নির্মাতা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ৩রা এপ্রিল ২০২৬

#

ছবি: সংগৃহীত

টালিউডে একের পর এক দুর্ঘটনা ঘটছে। কিছুদিন আগেই মৃত্যু হয় অভিনেতা রাহুলের। সেই শোক কাটিয়ে উঠার আগেই খবর আসে, আরেক অভিনেতা প্রণব চট্টোপাধ্যায় মারা গেছেন। এবার আরও এক দুঃসংবাদ এল। এবার এলো নিখোঁজের সংবাদ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন বিশিষ্ট পরিচালক উৎসব মুখোপাধ্যায়।

‘যত কাণ্ড কলকাতায়’ সিনেমার গল্পকার নিজেই কলকাতার বুকে নিখোঁজ হয়েছেন। যা এখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী নির্মাতার স্ত্রী মৌপিয়া জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর ২টার পর থেকেই কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না তার।

মৌপিয়া জানিয়েছেন, দুপুরে ব্যাংকে গিয়েছিলেন উৎসব। কিন্তু তারপর থেকে খোঁজ নেই তার। অদ্ভূত বিষয় হচ্ছে, তার স্বামী ফোন বাড়িতে রেখে গিয়েছিলেন। ব্যাংকের ওটিপি আসার কথা থাকায় নিজের ফোন বাড়িতে রেখে যান। সঙ্গে বাড়ির অন্য একটি ফোন নেন। ব্যাংকের কাজে গিয়ে প্রয়োজনীয় ফোনটি কেন বাড়িতে রেখে গেলেন, সেটিই এখন বুঝতে পারছেন না কেউ।

এ ঘটনায় পুলিশি তদন্তে জানা গেছে, উৎসবের সঙ্গে থাকা ফোনটির সবশেষ লোকেশন ছিল উল্টোডাঙা স্টেশন এলাকা। দুপুর ২টা ২২ মিনিটে শেষবার স্ত্রীর সঙ্গে কথা হয় তার। এরপর থেকেই সুইচড অফ। পরিবারের আশঙ্কা, ট্র্যাফিক জ্যাম এড়ানোর জন্য হয়তো ট্রেনে যেতে চেয়েছিলেন। কিন্তু এরপর কী হয়েছে, তা এখনো রহস্যে ঘেরা।

এদিন বিকালেই নির্মাতার ফেসবুক প্রোফাইলের ডিসপ্লে পিকচার ও কভার ফটো পরিবর্তন করা হয়েছে। তার স্ত্রীর দাবি, এসব নাকি তিনি নিজেই করেছেন, ব্যাংকে যাওয়ার আগে স্বামী তাকে এ নির্দেশ দিয়েছিলেন। আর এ কথা বিশ্বাস করতে পারছেন না অনেকেই। কারও মতে, তার স্ত্রী কি কিছু গোপন করার চেষ্টা করছেন?

মৌপিয়া দাবি করেছেন, কিছুদিন ধরেই সাইবার ক্রাইম সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন উৎসব। এ নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলেন। আনন্দপুর থানায় এরইমধ্যে নিখোঁজ হওয়ার ডায়েরি করা হয়েছে এবং লালবাজারের গোয়েন্দা কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখছেন।

প্রসঙ্গত, উৎসব হচ্ছে টালিউডের এলিট প্যানেলের পরিচালক না হলেও বেশ পরিচিত মুখ। ‘বরুণবাবুর বন্ধু’, ‘ভবিষ্যতের ভূত’র মতো সিনেমার গল্প লিখেছেন। অনীক দত্তর টিমের অবিচ্ছেদ্য অংশ। ‘ক্যাবারে’র মতো ওয়েব সিরিজ পরিচালনাও করেছেন। একাধিক শর্টফিল্ম ও ওয়েব সিরিজ তৈরির সঙ্গেও যুক্ত ছিলেন নির্মাতা উৎসব।

জে.এস/

টালিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250