বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান *** ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি

এক বছর সাজা খেটে মুক্তি পেল বরিশালের ৯টি ছাগল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

বরিশাল নগরীতে কবরস্থানে প্রবেশ করে ঘাস ও গাছের পাতা খাওয়ার দায়ে এক বছর বন্দি থাকার পর মুক্তি পেয়েছে ৯টি ছাগল। ছাগলগুলো বরিশাল সিটি করপোরেশনের খোয়াড়ে আটক ছিল। শুক্রবার (২৫ নভেম্বর) নবনির্বাচিত সিটি মেয়র খোকন সেরনিয়াবাতের নির্দেশনায় মুক্তি পেয়ে ছাগলগুলো মালিক শাহরিয়ার সাচিব রাজিবের কাছে ফিরেছে। এর আগে ২০২২ সালের ৬ ডিসেম্বর বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) ছাগলগুলোকে আটক করে।

জানা গেছে, বিনা অনুমতিতে নগরীর মুসলিম কবরস্থানে ঢুকে ঘাস ও গাছের পাতা খেয়ে ফেলে ছাগলগুলো। এই অপরাধেই ছাগলগুলোকে আটক করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন তৎকালীন দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস। 

সম্প্রতি এই বিষয়ে ছাগলের মালিক রাজিব নব-নির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের কাছে মুক্তি চেয়ে আবেদন করেন। বরিশাল সিটি করপোরেশনের বর্তমান প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ছাগলগুলোর মালিক রাজিবের আবেদনের প্রেক্ষিতে সিটি মেয়রের নির্দেশনায় হস্তান্তর করা হয়েছে।

হস্তান্তরকালে সিটি করপোরেশনের রোড ইন্সপেক্টর রেজাউল কবির ও ইমরান হোসেন খান উপস্থিত ছিলেন।

আই.কে.জে/

এক বছর সাজা খেটে মুক্তি পেল বরিশালের ৯টি ছাগল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250