বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান *** কঠোর নজরদারিতে সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন *** ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে: প্রধানমন্ত্রী *** প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস *** হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার: স্বাস্থ্যমন্ত্রী *** বাংলাদেশের আটকেপড়া ৬ জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান *** ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া

ইবিতে শাপলা ফোরামের সভাপতি পরেশ, সম্পাদক রবিউল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪৩ অপরাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে। সদস্যদের মতামতের ভিত্তিতে কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মন। সাধারণ সম্পাদক হয়েছেন বাংলা বিভাগের প্রফেসর ড. রবিউল হোসেন। সোমবার সংগঠনটির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩ এর আহ্বায়ক প্রফেসর মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

কমিটির অন্য সদস্যরা হলেনসহ-সভাপতি গণিত বিভাগের প্রফেসর ড. আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জয়শ্রী সেন, কোষাধ্যক্ষ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম। এছাড়া ১০ জন মনোনীত সদস্য হলেনইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন ও প্রফেসর ড. আনোয়ার হোসেন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মাহবুবর রহমান ও ইংরেজি বিভাগের প্রফেসর ড. মামুনুর রহমান। 

আরো পড়ুন : নানা আয়োজনে ৪৫তম ইবি দিবস উদযাপন

এছাড়াও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের প্রফেসর ড. তপন কুমার জোদ্দার, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আনোয়ারুল হক, ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মাহবুবুল আরফিন, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর ড. শেলীনা নাসরীন, আইন বিভাগের প্রফেসর ড. শাহজাহান মন্ডল ও পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।

গত ২ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী ১৫ জন সদস্যের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি ড. পরেশ চন্দ্র বর্মন বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে কিছুটা স্থবিরতা রয়েছে। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে ডিজিটালাইজেশন প্রয়োজন। আমরা এসব সমস্যা সমাধান করতে প্রশাসনকে পরামর্শ প্রদান করবো। স্মার্ট ক্যাম্পাস বিনির্মাণে যতটুকু প্রয়োজন আমরা ভূমিকা রাখার যথাসাধ্য চেষ্টা করবো।

আবির/এস/ আই.কে.জে/

ইবি সম্পাদক রবিউল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৮:৪৮ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

🕒 প্রকাশ: ০৮:৪২ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:৩৬ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান

🕒 প্রকাশ: ০৮:২৩ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

কঠোর নজরদারিতে সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন

🕒 প্রকাশ: ০৭:৪৪ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

Footer Up 970x250