বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান *** কঠোর নজরদারিতে সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন *** ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে: প্রধানমন্ত্রী *** প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস *** হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার: স্বাস্থ্যমন্ত্রী

ইবিতে ‘কুয়াশা ও কবিতায় পিঠা-পার্বণ’ উৎসব

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১২ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৩

#

ইবিতে কুয়াশা ও কবিতায় পিঠা-পার্বণ উৎসব- ছবি : সুখবর

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শীতের আগমন উপলক্ষে ‘কুয়াশা ও কবিতায় পিঠা পার্বণ’ উৎসব পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একমাত্র আবৃত্তি বিষয়ক সংগঠন ‘আবৃত্তি আবৃত্তি’ ভিন্নধর্মী এ আয়োজন করে। শুক্রবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) করিডোরে এটি অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি হায়াতে জান্নাতের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি নুরুল্লাহ মেহেদী, নাঈমা পারভীন নীলা, সম্পাদক গোলাম আজম শোভন, সহ-সভাপতি জান্নাতুল ফারজানা, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, অর্থ সম্পাদক সুইটি পাল, দপ্তর সম্পাদক আবদিম মুনিব, অনুষ্ঠান সম্পাদক দীপেন রায়, সাহিত্য সম্পাদক আব্দুল মাজেদ, প্রচার ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পর্ণিনী সুম্মা।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য তাসফিয়া সাফফাত, ফারহানা ইবাদ, নিরব বিশ্বাস ও সূচনা ত্রিপুরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

আরো পড়ুন : নানা আয়োজনে ইবিতে ক্যাপের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সংগঠনের সভাপতি হায়াতে জান্নাত বলেন, আবৃত্তি আবৃত্তি প্রতি বছরই নানা ধরনের আয়োজন করে থাকে। এবারো তেমন শীতকে বরণ করে নেওয়ার জন্য শীতের পিঠার সাথে কবিতা দিয়ে আজকের এই পিঠা-পার্বণের আয়োজন। আবৃত্তি আবৃত্তির সকল সদস্য নিজেরা সারাদিন বিভিন্ন ধরনের দেশীয় পিঠা বানায়। বাঙালি সংস্কৃতিকে নিজেদের কাজের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। সামনে আরো এমন কাজ করে যাওয়ার ইচ্ছা আবৃত্তি আবৃত্তি পোষণ করে।

আবির/ এস/ আই. কে. জে/  

কবিতা ইবি পিঠা পার্বন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250