সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত *** এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের *** ‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’ *** ‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’ *** চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির *** ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে *** ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র *** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত *** ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আরও সক্রিয় ভূমিকা নিতে পারে’ *** মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত

ইনু-সেলিম ওসমানের আসনে প্রার্থী দেয়নি আওয়ামী লীগ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

১৪ দলীয় জোট এবং জাতীয় পার্টির আসনগুলোতেও প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। এর মধ্যে বেশ কয়েকটি আসনে শক্তিশালী প্রার্থীই দিয়েছে, যাদের বিপরীতে জোটের পক্ষে পাস করে আসা সম্ভব নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

তবে আওয়ামী লীগ শুধু প্রার্থী ঘোষণা করেনি জাসদ একাংশের সভাপতি হাছানুল হক ইনুর আসন (কুষ্টিয়া-২) এবং জাতীয় পার্টির নেতা এ কে এম সেলিম ওসমানের (নারায়ণগঞ্জ-৫) আসনে।

এছাড়া ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের আসনে বাহাউদ্দিন নাছিম, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতারের আসনে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী (পিএস) আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের মতো শক্তিশালী প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ।

রোববার (২৬শে নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একে একে ঘোষণা করেন ২৯৮টি সংসদীয় আসনে নৌকার মাঝির নাম। শুধু কুষ্টিয়া-২ এবং নারায়ণগঞ্জ-৫ আসনে প্রার্থিতা প্রকাশ করেনি আওয়ামী লীগ।

এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে লড়বেন ৯২ জন নতুন মুখ। তবে বাদ পড়েছেন আগের ৬৯ জন সংসদ সদস্য।

আরো পড়ুন: আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তিন হাজার ৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ। সেখানে দেখা গেছে, ৩০০ আসন হিসেবে প্রতিটিতে গড়ে ১১ জনের বেশি মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

এসকে/ 

আওয়ামী লীগ ইনু মনোনয়ন প্রার্থী ঘোষণা সেলিম ওসমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত

🕒 প্রকাশ: ০২:৫৫ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

১,০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০২:৪৮ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের

🕒 প্রকাশ: ০২:১৩ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’

🕒 প্রকাশ: ১২:০৩ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250